ননস্টিক বাসনের আয়ু বাড়াতে ৭ টিপস

জীবনযাপন ডেস্ক
২১ নভেম্বর ২০২৪, ১০:৩১আপডেট : ২১ নভেম্বর ২০২৪, ১০:৩১

অল্প তেল ব্যবহার করে চটজলদি রান্না সারতে চাইলে ননস্টিকের প্যান বা হাঁড়ির বিকল নেই। আবার এসব বাসন পরিষ্কার করার জন্যও পোহাতে হয় না বাড়তি ঝক্কি। তবে ঠিকঠাক উপায়ে ব্যবহার না করলে কিন্তু দ্রুতই উপরের কালো পরত খুলে ব্যবহারের অযোগ্য হয় পড়ে ননস্টিকের প্যান। এগুলো ব্যবহার করলে উল্টো বাড়ে স্বাস্থ্যঝুঁকি। ননস্টিক বাসনের আয়ু বাড়াতে কিছু টিপস জেনে নিন। 

  1. চুলা থেকে নামিয়ে সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলবেন না গরম প্যান। রুমের তাপমাত্রায় আসার পর ধুয়ে নিন এগুলো।  
  2. বেশি জোরে ঘষে পরিষ্কার করতে যাবেন না এই ধরনের তৈজস। 
  3. অ্যালুমিনিয়ামের বাসন-কোসনের সাথে ননস্টিকের তৈজসপত্র না রাখাই ভালো।
  4. ননস্টিকের পাত্র পরিষ্কার করার সময় নরম কিছু ব্যবহার করুন। নরম স্পঞ্জ বা কাপড় ব্যবহার করতে পারেন। তারের জালি বা এই ধরনের শক্ত কোনও জিনিস ভুলেও ব্যবহার করবেন না।
  5. ননস্টিকে রান্নার সময় স্টিলের খুন্তি ব্যবহার না করলে ভালো করবেন। কারণ অসাবধানতায় খোঁচা লেগে বাসনের উপরের অংশে থাকা এনামেলের কোটিং উঠে যেতে পারে। প্লাস্টিক বা কাঠের চামচ ব্যবহার করাই নিরাপদ। 
  6. খুব বেশি টক খাবার ননস্টিকের আয়ু কমায়। তাই এ ধরনের খাবার ননস্টিকে রান্না না করাই ভালো।
  7. ননস্টিক প্যানে কখনও খাবার সংরক্ষণ করবেন না। এতে ক্ষতিগ্রস্ত হয় প্যান।
  8. বেশি আঁচে দীর্ঘক্ষণ রান্না করলে দ্রুত নষ্ট হয়ে যেতে পারে ননস্টিকের প্যান বা কড়াই। 
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হোয়াটসঅ্যাপে নতুন চমক, ব্রাউজারেই অডিও-ভিডিও কল সুবিধা
হোয়াটসঅ্যাপে নতুন চমক, ব্রাউজারেই অডিও-ভিডিও কল সুবিধা
আকাশে টানা ২৪ ঘণ্টা ২৫ মিনিট, নজর ৩৬ লাখ মানুষের: যেভাবে রচিত হলো দীর্ঘতম ফ্লাইটের ইতিহাস
আকাশে টানা ২৪ ঘণ্টা ২৫ মিনিট, নজর ৩৬ লাখ মানুষের: যেভাবে রচিত হলো দীর্ঘতম ফ্লাইটের ইতিহাস
বিদেশে ভ্রমণে অসুস্থ হলে কী করবেন? যাওয়ার আগে-পরে যে সতর্কতা জরুরি
বিদেশে ভ্রমণে অসুস্থ হলে কী করবেন? যাওয়ার আগে-পরে যে সতর্কতা জরুরি
বিশ্বের দূষিত শহরের তালিকায় নবম স্থানে ঢাকা 
বিশ্বের দূষিত শহরের তালিকায় নবম স্থানে ঢাকা 
সর্বাধিক পঠিত
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
৪ দিন আগে কীভাবে দেশে ঢুকেছেন দুর্ধর্ষ ইমন, সাজ্জাদ ও রায়হান কোথায়?
৪ দিন আগে কীভাবে দেশে ঢুকেছেন দুর্ধর্ষ ইমন, সাজ্জাদ ও রায়হান কোথায়?
টানা ২৪ ঘণ্টা উড্ডয়ন: দীর্ঘতম বাণিজ্যিক ফ্লাইটের বিশ্বরেকর্ড
টানা ২৪ ঘণ্টা উড্ডয়ন: দীর্ঘতম বাণিজ্যিক ফ্লাইটের বিশ্বরেকর্ড
বাংলাদেশ থেকে ৩ লাখ ও মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
বাংলাদেশ থেকে ৩ লাখ ও মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম