ঘরেই বানিয়ে নিতে পারেন এই ৫ টোনার

জীবনযাপন ডেস্ক
২২ নভেম্বর ২০২৪, ১৪:২৭আপডেট : ২২ নভেম্বর ২০২৪, ১৪:২৭

ত্বকের  পিএইচ-এর ভারসাম্য নষ্ট হলে ত্বক রুক্ষ-শুষ্ক হয়ে যায় কিংবা হঠাৎ তৈলাক্ত হয়ে যেতে পারে। মুখের পিএইচ ভারসাম্য ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে টোনার। এছাড়া বাড়তি তেল দূর করার পাশাপাশি ত্বক টানটান রাখতেও সাহায্য করে এটি। ত্বক সুন্দর ও পরিষ্কার রাখতে টোনার ব্যবহারের বিকল্প নেই। ত্বকের রোমকূপের মুখগুলোকে সংকুচিত করতে সাহায্য করে টোনার। ঘরেই বানিয়ে নিতে পারেন প্রাকৃতিক টোনার। 

  1. মাঝারি আকারের একটি শসা গ্রেট করে নিন। ৩-৪ টেবিল চামচ দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিন। কিছুক্ষণ রেখে একটি ছাঁকনি বা পরিচ্ছন্ন কাপড়ের সাহায্যে মিশ্রণটি ছেঁকে নিন। যে তরলটুকু বের হবে সেটি একটি স্প্রে বোতলে ভরে ফ্রিজে রেখে দিন। চাইলে এতে দু’-এক ফোঁটা ল্যাভেন্ডার অয়েলও মেশাতে পারেন। ত্বক পরিষ্কার করার পর এই টোনার স্প্রে করুন। 
  2. এক কাপ পানিতে দুটো টি ব্যাগ দিয়ে মাঝারি আঁচে ফোটান। ১৫ মিনিট পর চুলা বন্ধ করে ঠান্ডা করে নিন। এবার একটি স্প্রে বোতলে ঢেলে আপনার প্রয়োজন অনুযায়ী ব্যবহার করুন। 
  3. গরম পানিতে পুদিনা পাতা দিন। ঠান্ডা হলে দ্রবণটি ত্বকে লাগিয়ে কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। এটি টোনার হিসেবে চমৎকার কাজ করবে। ত্বকের মরা চামড়া দূর করতেও সাহায্য করবে এই টোনার।
  4.  এক কাপ গোলাপজলে ২ টুকরা কর্পূর গুঁড়া করে মেশান। স্প্রে বোতলে ভরে ফ্রিজে রেখে সংরক্ষণ করুন দ্রবণটি। রাতে তুলা ভিজিয়ে ব্যবহার করুন টোনার হিসেবে। সরাসরি গোলাপজলও ব্যবহার করতে পারেন টোনার হিসেবে। 
  5. গ্রিন টি নিন ৩/৪ কাপ। এর সঙ্গে ১/৪ কাপ আপেল সিডার ভিনেগার মিশিয়ে নিন। প্রাকৃতিক টোনার হিসেবে দুই সপ্তাহ পর্যন্ত রেখে ব্যবহার করতে পারবেন এটি। ঠান্ডা স্থানে সংরক্ষণ করুন। 
/এনএ/
সম্পর্কিত
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম