তৈলাক্ত ত্বকেরও কি ময়েশ্চারাইজার প্রয়োজন?

জীবনযাপন ডেস্ক
২৭ নভেম্বর ২০২৪, ১০:৩৩আপডেট : ২৭ নভেম্বর ২০২৪, ১০:৩৩

তৈলাক্ত ত্বকের অধিকারীরা অনেকেই ক্লিনজিং, টোনিং এবং সিরাম ব্যবহার করলেও ময়েশ্চারাইজার ব্যবহার করেন না। ভাবেন এতে ত্বক আরও তৈলাক্ত হয়ে পড়বে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই ধারণা ভুল। সব ধরনের ত্বকের ক্ষেত্রেই ময়েশ্চারাইজার ব্যবহার আবশ্যক। ময়েশ্চারাইজার তৈলাক্ত ত্বকের তেল উৎপাদন বাড়ায় না, বরং তেল উত্পাদন নিয়ন্ত্রণ করে। 

ময়েশ্চারাইজার ব্যবহারের পর ত্বক অতিরিক্ত তেলতেলে হয়ে গেলে ময়েশ্চারাইজার বদলে ফেলুন। হালকা বা ম্যাট ফিনিশ ময়েশ্চারাইজার বেছে নিন যা ভারী নয়। অত্যধিক ভারী ময়েশ্চারাইজার ত্বককে তেলতেলে ও নিস্তেজ করে ফেলে। হালকা ধরনের ময়শ্চারাইজার ত্বককে আঠালো করে না, কিন্তু ত্বক হাইড্রেট করে। ময়েশ্চারাইজার ব্যবহারের তিনটি প্রধান সুবিধা জেনে নিন।

  1. ফেস ময়েশ্চারাইজার সিবাম উত্পাদন নিয়ন্ত্রণ করে এবং হারিয়ে যাওয়া আর্দ্রতা ফিরিয়ে দেয়।
  2. ডিহাইড্রেটেড ত্বকে খুব দ্রুতই বলিরেখা পড়ে যায়। ময়শ্চারাইজিং আপনার ত্বককে মসৃণ এবং নমনীয় করে এবং এই প্রক্রিয়াটিকে ধীর করে দেয়। ময়েশ্চারাইজার হাইপারপিগমেন্টেশনের সমস্যাগুলোও সমাধান করে। 
  3. যদি ময়েশ্চারাইজার ব্যবহার না করেন তবে ত্বক সরাসরি ধুলো, ময়লা এবং দূষণের সংস্পর্শে আসে। এতে রোমকূপ আটকে ব্রণ সৃষ্টি হয়। ময়েশ্চারাইজার ত্বককে সুরক্ষা দেয় ধুলাবালি থেকে। 
/এনএ/
সম্পর্কিত
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম