ত্বকের ট্যান দূর করতে কী করবেন?

জীবনযাপন ডেস্ক
২৯ নভেম্বর ২০২৪, ১৩:৩৬আপডেট : ২৯ নভেম্বর ২০২৪, ১৩:৩৬

শীতের রোদ বেশ আরামদায়ক। কিন্তু তাই বলে কিন্তু ট্যানের ঝুঁকি এড়ানো যায় না। সানস্ক্রিন ব্যবহারের পরেও অনেক সময় রোদে পুড়ে যায় ত্বক। রোদে ত্বক কালচে হয়ে গেলে ঘরোয়া কিছু ফেস প্যাকের সাহায্য নিতে পারেন। 

  • আলু টুকরা করে রোদে পুড়ে যাওয়া ত্বকে ঘষুন। তুলার টুকরা আলুর রসে ভিজিয়েও লাগাতে পারেন ত্বকে। এটি রোদে পোড়া কালচে দাগ দূর করতে খুবই কার্যকর।
  • বেসন এবং সামান্য দই মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিন। মুখ ধুয়ে একটি নরম কাপড় দিয়ে মুছে নিন। তারপর এই মিস্রমতি লাগিয়ে ১০ মিনিট রেখে দিন। শুকিয়ে গেলে পানি দিয়ে ভিজিয়ে নিয়ে ঘষে ঘষে তুলে ফেলুন। 
  • টমেটো স্লাইস করে কেটে রোদে পোড়া ত্বকে ঘষে নিন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। 
  • কফির গুঁড়া এবং সামান্য নারকেল তেল মিশিয়ে একটি স্ক্রাব তৈরি করুন। মুখে লাগিয়ে ভালো করে ঘষুন। এরপর ধুয়ে ফেলুন।
  • চন্দনের সঙ্গে গোলাপজল মিশিয়ে পেস্ট তৈরি করুন। ত্বকে লাগিয়ে রেখে শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। ত্বকের রোদে পোড়া লালচে ভাব দূর হবে।
  • কয়েকটি গ্রিন টি ব্যাগ ফ্রিজে রেখে দিন। রোদে পোড়া ত্বকে ঠান্ডা টি ব্যাগ ধরে রাখুন কিছুক্ষণ। নিয়মিত করলে রোদে পোড়া ভাব কমে যাবে।
  • অ্যালোভেরা জেল সরাসরি লাগান রোদে পোড়া ত্বকে। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।
  • ২ টেবিল চামচ কাঁচা দুধের সঙ্গে ১ চিমটি হলুদ গুঁড়া মিশিয়ে নিন। তুলার টুকরা মিশ্রণে ডুবিয়ে চেপে চেপে লাগান রোদে পোড়া ত্বকে। ৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। দিনে দুইবার ব্যবহার করুন এভাবে। 
/এনএ/
সম্পর্কিত
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম