কর্ন ফ্লাওয়ার দিয়ে আরও যা যা করা যায়

জীবনযাপন ডেস্ক
০৫ ডিসেম্বর ২০২৪, ১৪:২২আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৪, ১৪:২২

খাবার মচমচে করতে কর্ন ফ্লাওয়ার ব্যবহার করি আমরা। আবার চাইনিজ খাবারে কিংরা স্যুপ ঘন করতেও এর রয়েছে বহুল ব্যবহার। এগুলোর পাশাপাশি আরও নানা কাজেও লাগানো কর্ন ফ্লাওয়ার। জেনে নিন কীভাবে।

  1. অনেক সময় পার্টিতে যাওয়ার আগে দেখা যায় তেলতেলে দেখাচ্ছে চুল, অথচ শ্যাম্পু করার সময় নেই। এমন পরিস্থিতিতে ড্রাই শ্যাম্পু হিসেবে কর্ন ফ্লাওয়ার আপনাকে সাহায্য করতে পারে।  হাতে অল্প কর্নফ্লাওয়ার নিয়ে চুলে মেখে নিন। চুলের তেলতেলে ভাব চলে যাবে।
  2. পোশাকে তেলের দাগ লাগলে সেই জায়গায় কিছুটা কর্ন ফ্লাওয়ার ছড়িয়ে দিন। ১৫-২০ মিনিট পর সাবান-পানি দিয়ে জায়গাটা ধুয়ে নিন। দাগ উঠে যাবে। কালির দাগ তুলতে কর্ন ফ্লাওয়ার পানির সঙ্গে মিশিয়ে একটা পেস্ট তৈরি করুন। দাগযুক্ত জায়গায় পেস্টটি লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন। অল্প ভেজা থাকা অবস্থায় নরম টুথব্রাশ দিয়ে ঘষে উঠিয়ে ফেলুন দাগ। 
  3. জুতা পরার আগে ভেতরে অল্প কর্ন ফ্লাওয়ার দিয়ে দিন। মোজার মধ্যেও কিছুটা দিয়ে দিতে পারেন। পায়ে আর দুর্গন্ধ হবে না। 
  4. জানালার গ্লাস পরিষ্কার ও চকচকে করতে কর্ন ফ্লাওয়ারকে কাজে লাগাতে পারেন। কর্ন ফ্লাওয়ারের সঙ্গে কিছুটা পানি মিশিয়ে কাচে লাগিয়ে একটি কাপড় দিয়ে আলতো করে ঘষে নিন। এরপর ভেজা কাপড় দিয়ে মুছে ফেলুন।
  5. রূপার গয়না কালচে হয়ে গেলে পানিতে সামান্য কর্ন ফ্লাওয়ার মিশিয়ে ভালো করে গুলে তার মধ্যে ডুবিয়ে রাখুন। কিছুক্ষণ রেখে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিন। কালচেভাব বেশি থাকলে নরম ব্রাশ দিয়ে হালকা করে ঘষুন।
  6. খুব তৈলাক্ত ত্বক হলে ট্যালকাম পাউডারের সঙ্গে সামান্য কর্ন ফ্লাওয়ার মিশিয়ে ব্যবহার করতে পারেন। এটি ত্বকের অতিরিক্ত তেল শুষে নেবে এবং সহজে ঘাম হবে না।
  7. তরকারির ঝোল খুব বেশি পাতলা হয়ে গেছে? তরকারি আঁচে বসিয়ে খানিকটা কর্ন ফ্লাওয়ার দিন। ভালো করে নাড়ুন। ঝোল ঘন হবে। আবার স্বাদও বাড়বে।
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি