ত্বকের যত্নে স্ট্রবেরি ব্যবহার করলে এই ৭ উপকার পাবেন

জীবনযাপন ডেস্ক
১৮ ডিসেম্বর ২০২৪, ১১:১১আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ১১:১১

মজাদার স্ট্রবেরি খাওয়া যেমন শরীরের জন্য ভালো, তেমনি এটি ত্বকে ব্যবহার করলেও নানাভাবে হবেন উপকৃত। এটি যেমন ত্বক উজ্জ্বল করে, তেমনি কমায় ব্রণের প্রকোপও। জেনে নিন কেন এবং কীভাবে ত্বকের যত্নে স্ট্রবেরি ব্যবহার করবেন। 

  1. ভিটামিন সি এর দারুণ উৎস স্ট্রবেরি। এটি দাগ দূর করে উজ্জ্বল করে ত্বক। ৫টি স্ট্রবেরির পেস্ট তৈরি করে নিন। ১ টেবিল চামচ মধু মিশিয়ে ত্বকে লাগান পেস্টটি। ১৫ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
  2. অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ স্ট্রবেরি ত্বক বলিরেখা পড়তে দেয় না সহজে। স্ট্রবেরির পেস্টের সঙ্গে ২ টেবিল চামচ টক দই মিশিয়ে ফেসপ্যাক তৈরি করুন। মিশ্রণটি ত্বকে ২০ মিনিট লাগিয়ে রেখে মাইল্ড ফেসওয়াশ দিয়ে ধুয়ে ফেলুন।
  3. ত্বকের বাড়তি তেল দূর করে ব্রণমুক্ত রাখে ত্বক। সংবেদনশীল ত্বকের ব্রণ দূর করার জন্য খুবই কার্যকর স্ট্রবেরি। কয়েকটি স্ট্রবেরি ব্লেন্ড করে টক দইয়ের সঙ্গে মিশিয়ে তৈরি করুন ফেসপ্যাক। এটি কিছুক্ষণ ত্বকে লাগিয়ে রেখে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। দূর হবে ব্রণ।
  4. ত্বক হাইড্রেট ও ময়েশ্চারাইজড রাখে ফলটি। একটি স্ট্রবেরি ও কয়েক স্লাইস শসা একসঙ্গে ব্লেন্ড করে নিন। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
  5. ক্ষতিগ্রস্ত ত্বকের যত্নে দারুণ কার্যকর স্ট্রবেরি। এটি ত্বকের রোদে পোড়া দাগও দূর করতে পারে। স্ট্রবেরি পেস্ট করে ১ চা চামচ নারকেল তেল, ১ চা চামচ অলিভ অয়েল ও চিনি মেশান। এটি মুখসহ পুরো শরীরের ত্বকে ব্যবহার করুন স্ক্রাবার হিসেবে।
  6. স্ট্রবেরি মাঝখান থেকে কেটে ঠোঁটে ঘষুন কিছুক্ষণ। কুসুম গরম পানি দিয়ে ধুয়ে মুছে নিন ঠোঁট। নিয়মিত এটি ব্যবহার করলে ঠোঁটের গোলাপি ভাব ফিরে আসবে।
  7. ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা নিয়ে আসতে জুড়ি নেই স্ট্রবেরির। কয়েকটি স্ট্রবেরির রস সংগ্রহ করে মুখ ও গলার ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। ত্বকের রুক্ষতা দূর হবে। 
/এনএ/
সম্পর্কিত
মুখের মেছতা কমছে না? রোজের কোন অভ্যাসগুলো বাড়িয়ে দিচ্ছে দাগ
বর্ষায় ত্বকের ভাঁজে সাদা বা কালো দাগ? খাবারে রাখুন এই দুই পানীয়
মেকআপ থেকে রাতের স্কিনকেয়ার রুটিন জানালেন ছবি মিত্তাল
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২২ আগস্ট, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২২ আগস্ট, ২০২৬)
বিয়ে করলেন অর্জুন রামপাল! পাত্রী কে?
বিয়ে করলেন অর্জুন রামপাল! পাত্রী কে?
প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের টাকা ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার 
প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের টাকা ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার 
চলন্ত এসি বাসে আগুন, জানালার কাচ ভেঙে যাত্রীদের উদ্ধার করলো স্থানীয়রা
চলন্ত এসি বাসে আগুন, জানালার কাচ ভেঙে যাত্রীদের উদ্ধার করলো স্থানীয়রা
সর্বাধিক পঠিত
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
মন্ত্রিসভায় রদবদল: নতুন সদস্যরা কে কোন মন্ত্রণালয়ে
মন্ত্রিসভায় রদবদল: নতুন সদস্যরা কে কোন মন্ত্রণালয়ে