ত্বকে বলিরেখা পড়তে দেবে না কোরিয়ান এই মাস্ক

জীবনযাপন ডেস্ক
১২ জানুয়ারি ২০২৫, ১৬:৫২আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ১৮:২১

কোরিয়ানদের গ্লাসের মতো ঝকঝকে ত্বকে মুগ্ধ হন সবাই। হাতের কাছে থাকা নানা উপাদান কাজে লাগিয়েই কিন্তু তারা রূপচর্চা করে। তাদের ত্বকের যত্নের মূল উপকরণ হলো চাল। চাল তো সবার বাড়িতেই থাকে। চাল দিয়ে খুব সহজেই ‘অ্যান্টি এজিং মাস্ক’ তৈরি করে ফেলা যায়।

নানা কারণে আমাদের ত্বকে সময়ের আগেই পড়ে যেতে পারে বলিরেখা। অনিয়ন্ত্রিত জীবনযাপন, তেলমসলা দেওয়া খাবার খাওয়ার অভ্যাস, ত্বকের অযত্নের ফলে কম বয়সেই ত্বক বুড়িয়ে যায়। বলিরেখাহীন উজ্জ্বল ত্বকের জন্য চাল দিয়ে বানিয়ে ফেলতে পারেন কোরিয়ান মাস্ক। জেনে নিন কীভাবে বানাবেন। 

একটি ননস্টিকের পাত্রে আধা কাপ চাল, এক কাপ দুধ ও আধা কাপের কম পানি নিয়ে অল্প আঁচে ফোটাতে থাকুন। আধা ঘণ্টা পর চুলা বন্ধ করে ঠান্ডা করে নিন। মিশ্রণটি ব্লেন্ড করে নিন। প্রয়োজনে কিছুটা পানি মেশান। মিশ্রণে ১ চা চামচ মধু মিশিয়ে নিন। মিশ্রণটি ১০ থেকে ১৫ মিনিট ত্বকে লাগিয়ে রাখুন। এরপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। 

/এনএ/
সম্পর্কিত
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম