মাথার সামনের অংশ ফাঁকা দেখাচ্ছে?

জীবনযাপন ডেস্ক
২৩ জানুয়ারি ২০২৫, ১৭:১১আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫, ১৭:১১

সিঁথি বড় হয়ে যাওয়া ও মাথার সামনের অংশে টাক পড়ে যাওয়ার সমস্যায় ভোগেন অনেকেই। একই জায়গায় বারবার সিঁথি করার কারণে নির্দিষ্ট অংশের চুল সরে যেতে পারে। আবার চুল পড়ে যাওয়ার কারণেও মাথার সামনের অংশ ফাঁকা দেখাতে পারে। এমন পরিস্থিতিতে ফাঁকা অংশে নতুন চুল গজাতে ঘরোয়া কিছু টিপস মেনে দেখতে পারেন।  

  • আঙুলের ডগার সাহায্যে নিয়মিত ম্যাসাজ করুন চুলের গোড়া। নারকেল তেল ও ক্যাস্টর অয়েল ব্যবহার করতে পারেন ম্যাসাজের সময়। এতে চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বাড়বে এবং নতুন চুল গজাবে।
  • মাথার ফাঁকা অংশে রসুনের তেল ম্যাসাজ করুন। ধীরে ধীরে নতুন চুল গজাবে।
  • নজর দিতে হবে খাদ্য তালিকাতেও। বায়োটিন, ভিটামিন ডি ও জিংক সমৃদ্ধ খাবার খান বেশি করে।
  • হেয়ার গ্রো সিরামের নিয়মিত ব্যবহার আপনাকে সাহায্য করে পারে। প্রতিদিন সিরাম ব্যবহারে গজায় নতুন চুল।
  • তাপপ্রদানকারী যন্ত্র যেমন স্ট্রেইটনার বা হেয়ার ড্রায়ার এড়িয়ে চলুন। এগুলো চুলের বৃদ্ধিকে ধীর করে দেয়।
  • সালফার সমৃদ্ধ পেঁয়াজের রস লাগাতে পারেন মাথার ফাঁকা অংশে। এটি নতুন চুল গজাতে সহায়তা করবে। 
  • ক্যাস্টর অয়েল নতুন চুল গজাতে সাহায্য করে। ১ টেবিল চামচ ক্যাস্টর অয়েলের সঙ্গে ২ টেবিল চামচ নারকেল তেল, ২ টেবিল চামচ আমন্ড তেল ও ২ টেবিল চামচ তিলের তেল মিশিয়ে নিন। মিশ্রণটি সামান্য গরম করে চুলের গোড়ায় লাগান। ১ ঘণ্টা রাখার পর শ্যাম্পু করে নিন।
/এনএ/
সম্পর্কিত
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
একই চিরুনি দিয়ে চুলে ‘অভিযান’ কতদিন?
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম