ধোয়ার পর তোয়ালে খসখসে হয়ে যাচ্ছে? জেনে নিন সমাধান

জীবনযাপন ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৫১আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৫৪

বারকয়েক ধুলেই তোয়ালের মোলায়েম ভাব গায়েব হয়ে কেমন যেন খসখসে হয়ে পড়ে। এতে কমে যায় পানি শোষণ করার ক্ষমতাও। কাপড় ধোয়া সাবানের রাসায়নিক এবং কড়া রোদে তোয়ালে শুকানোর কারণেই এমনটা হয়। এই সমস্যার সমাধান কিন্তু একেবারেই কঠিন নয়। হাতের কাছে থাকা একটি উপকরণ ধোয়ার পানিতে মেশালেই আর খসখসে হবে না তোয়ালে। 

তোয়ালে ধোয়ার সময় সাবান-পানিতে মিশিয়ে নিতে পারেন সামান্য পরিমাণে লেবুর রস। তবে তোয়ালে নষ্ট হয়ে যাওয়ার আগেই এভাবে ধুতে হবে। এতে তোয়ালে নরম এবং মোলায়েম থাকবে তেমনি দ্রুত নষ্টও হবে না। আবার তোয়ালেতে যোগ হবে লেবুর সুবাসও। লেবুতে রয়েছে অ্যাসিড জাতীয় উপাদান, যা সাবানের ক্ষারের প্রভাবকে কমিয়ে দিতে সাহায্য করে। এর ফলে তোয়ালে নরম থাকে। চাইলে লেবুর বদলে ভিনেগারও ব্যবহার করতে পারেন তোয়ালে নরম রাখার জন্য। তোয়ালের পাশাপাশি বিছানার চাদর বা গামছা ধোয়ার ক্ষেত্রেও এই কৌশল মেনে চলতে পারেন। 

জেনে নিন

  • তিন-চারটি বড় তোয়ালে ধোয়ার জন্য ওয়াশিং মেশিনের তরল সাবানে এক কাপের চার ভাগের এক ভাগ লেবুর রস বা ভিনেগার মিশিয়ে নিতে হবে।
  • ভেজা তোয়ালে খুব কড়া রোদে না শুকিয়ে হালকা রোদে মেলে দিলে তোয়ালে ভালো থাকবে দীর্ঘদিন। 
  • সাদা তোয়ালে ও রঙিন তোয়ালে আলাদাভাবে ধোবেন। 
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি