উত্তরায় যাত্রা শুরু করেছে ফুড হাব ‘শেফস অ্যাভিনিউ’

জীবনযাপন ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:১৭আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:১৮

বৈচিত্র্যময় খাবার পরিবেশনে প্রিমিয়াম অভিজ্ঞতা দিতে রাজধানীর উত্তরায় যাত্রা শুরু করেছে আন্তর্জাতিক মানের ফুড হাব ‘শেফস অ্যাভিনিউ।’ উত্তরার মাস্কট প্লাজায় উদ্বোধন হয়েছে এর। একই ছাদের নিচে ভিন্ন ধাঁচের স্বাদ মিলবে এখানে। 

১৩টি ভিন্ন ভিন্ন ফুড চেইনের মাধ্যমে দেশি খাবার থেকে শুরু করে ইতালীয়, কোরিয়ান, চাইনিজ এবং মেক্সিকান খাবার মিলবে এখানে। পাশাপাশি বিনোদনের জন্য রয়েছে ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) রাইডের ব্যবস্থা। যার মাধ্যমে মিলবে থ্রিডি জগতের রোমাঞ্চকর অভিজ্ঞতা। শিশুদের জন্য রয়েছে প্লে-গ্রাউন্ড।

খাঁটি পেশওয়ারি খাবারের স্বাদ নিয়ে শেফস অ্যাভিনিউতে আছে লাহোরি নিহারি ঢাকা। আছে অথেনটিক কোরিয়ান স্ট্রিট ফুডের জন্য বিখ্যাত কড়া ফ্রাই এর স্টল। পাশাপাশি বার্গার বাস, জ্যাবস অ্যান্ড শ্যাবস কিচেন, চার্ড, মাসালা মন্ত্র, কেএফডি এক্সপ্রেসসহ আরও স্টল। এছাড়া ডেজার্ট হিসেবে ডোনাট বা মিষ্টিজাতীয় খাবারের জন্য রয়েছে ফুড চেইন গ্লেজড। সেখানে সিগনেচার আইটেম হিসেবে কফি ও আইসড ড্রিংক তো থাকছেই।

শেফস অ্যাভিনিউর পক্ষ থেকে জানানো হয়, বৈচিত্র্যময় এসব খাবারের দাম হাতের নাগালেই। আট হাজারেরও বেশি বর্গফুটের শেফস অ্যাভিনিউ সাজানো হয়েছে চমৎকার ইন্টেরিয়র ডিজাইনে। আকর্ষণীয় লাইটিং, কালারফুল ডেকোরেশন ছাড়াও এখানে প্রচুর ইনডোর প্ল্যান্ট রাখা হয়েছে।

শেফস অ্যাভিনিউর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জামিরুল হক চৌধুরী বলেন, ‘মানসম্মত ও বৈচিত্র্যময় খাবার পরিবেশনের পাশাপাশি নান্দনিক অন্দরসজ্জা ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে আমরা জোর দিয়েছি। আমি বিশ্বাস করি বিশ্বমানের এই ফুড হাবটি অচিরেই রাজধানীবাসীর কাছে প্রিয় হয়ে উঠবে।’ 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের