ত্বকের যত্নে কলার ৮ মাস্ক

জীবনযাপন ডেস্ক
০৭ মার্চ ২০২৫, ১০:৫০আপডেট : ০৭ মার্চ ২০২৫, ১০:৫০

পটাশিয়াম সমৃদ্ধ কলা যেমন আমাদের শরীর ভালো রাখে, তেমনি কলার গুণে ভালো থাকে ত্বকও। ত্বকের উজ্জ্বলতা বজায় রাখার পাশাপাশি প্রাকৃতিক তেল সমৃদ্ধ এই ফল ত্বক ময়েশ্চাইজ করতে সহায়ক। হাতের কাছাকাছি থাকা বিভিন্ন উপাদান মিশিয়ে সহজেই বানিয়ে ফেলতে পারেন দারুণ উপকারী ফেস মাস্ক। জেনে নিন কীভাবে বানাবেন। 

  1. একটি পাকা কলা এবং ২ টেবিল চামচ টক দই ভাল করে চটকে নিন। মিশ্রণটি ত্বকে লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করুন। এরপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন ত্বক। ত্বকের লাবণ্য ধরে রাখতে এবং বলিরেখা দূর করতে সাহায্য করবে এই মাস্ক।
  2. একটি পাকা কলা চটকে ১ টেবিল চামচ মধু ও ১ টেবিল চামচ অলিভ অয়েল মেশান। প্যাকটি ত্বকে কিছুক্ষণ লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।
  3. একটি চটকে নেওয়া পাকা কলার সঙ্গে মিশিয়ে নিন ৩ টেবিল চামচ কাঁচা দুধ। ২০ মিনিটের জন্য ত্বকে লাগিয়ে রাখুন মিশ্রণটি। এরপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করবে এই মাস্ক।
  4. বলিরেখা দূর করার জন্য কার্যকর কলা ও কমলার ফেসপ্যাক। ১টি কলা অর্ধেক করে কেটে নিন। কলার পেস্ট তৈরি করে ৫ থেকে ১০ চা চামচ কমলার রস মেশান। মিশ্রণটি গলা ও মুখের ত্বকে লাগিয়ে রাখুন। ৫ মিনিট পর ধুয়ে ফেলুন ত্বক। 
  5. রোদে পোড়া ত্বকের যত্নে কলা ও বেসনের ফেসপ্যাক ব্যবহার করতে পারেন। অর্ধেকটি কলা চটকে ৩ চা চামচ বেসন মেশান। ১ চা চামচ অ্যালোভেরা জেল ও ১ চা চাম মুলতানি মাটি মিশিয়ে ভালো করে নেড়ে নিন। মিশ্রণটি রোদে পোড়া ত্বকে লাগিয়ে রাখুন ১০ মিনিট। ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন ত্বক।
  6. পরিমাণমতো অ্যালোভেরা জেল মিশিয়ে নিন পাকা কলার সঙ্গে। মিশ্রণটি ত্বকে মেখে রাখুন ১৫ মিনিট। 
  7. পাকা কলা চটকে ১ চামচ চিনি মিশিয়ে নিন। মিশ্রণটি মুখ, গলা আর হাতে ম্যাসাজ করুন। ত্বকের মরা চামড়া দূর হবে। 
  8. অর্ধেকটা পাকা কলা চটকে এর সঙ্গে ১ চা চামচ হলুদের গুঁড়া ও ১ টেবিল চামচ নিমপাতার গুঁড়া মেশান। ২০ মিনিট ত্বকে লাগিয়ে রেখে তারপর ধুয়ে ফেলুন। ব্রণ দূর করতে সাহায্য করবে এই মাস্ক। 
/এনএ/
সম্পর্কিত
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম