সুগন্ধি ব্যবহারের আগে এই নিয়মগুলো জেনে নিন

জীবনযাপন ডেস্ক
২৮ মার্চ ২০২৫, ১০:৪৮আপডেট : ২৮ মার্চ ২০২৫, ১০:৪৮

গরমের প্রকোপ বাড়তে শুরু করেছে। সেই সঙ্গে বিব্রতকর ঘামের গন্ধও সঙ্গী হতে চলেছে। সুগন্ধি ব্যবহার করলেও দেখা যায় কিছুক্ষণের মধ্যেই সেটি বামালুম গায়েব হয়ে গেছে। আমাদের ব্যবহারের ভুলে কিছুক্ষণের মধ্যেই হারিয়ে যায় সুগন্ধির সৌরভ। আবার পোশাকও নষ্ট হয়ে যায় ভুলভাবে ব্যবহারের কারণে। সুগন্ধির সৌরভ ধরে রাখার বেশ কিছু কৌশল রয়েছে। আবার যেহেতু ব্যক্তিত্বকেও প্রকাশ করে সুগন্ধি, ফলে উপলক্ষ ভেদে সুগন্ধির ধরন ভিন্ন ভিন্ন হতে পারে। জেনে নিন টিপস। 

  • দেহের যে যে অংশে সুগন্ধি ব্যবহার করবেন, আগে সেখানে ভালো করে ময়েশ্চারাইজার  লাগিয়ে নিন নিন। সহজে সুগন্ধির ঘ্রাণ ফিকে হবে না। 
  • পোশাকের উপর ডিওডোরেন্ট লাগাবেন না। এতে পোশাক নষ্ট হবে। ডিওডোরেন্ট শরীরে স্প্রে করুন। গন্ধ থাকবে অনেকক্ষণ। পারফিউম পোশাকে দিতে পারেন। তবে গলায়, হাতের কনুই-এর নীচে এবং বাহুমূলে দিতে ভুলবেন না।
  • যে ধরনের সুগন্ধি ব্যবহার করছেন, ওই একই রকম গন্ধযুক্ত সাবান, বডি লোশন, মিস্ট ব্যবহার করতে পারেন। গোসলের পরেও অনেকক্ষণ পর্যন্ত সৌরভ থাকবে। 
  • রোমান্টিক ডেট নাইটে যাবেন? বেছে নিন মিষ্টি গন্ধওয়ালা সুগন্ধি। তাজা সাইট্রিক ফলের গন্ধওয়ালা সুগন্ধি ব্যবহার করতে পারেন। এছাড়া গোলাপ, ভ্যানিলা অথবা দারুচিনির সুগন্ধি হতে পারে আপনার সঙ্গী।
  • গোসলের পর পরই ব্যবহার করুন সুগন্ধি। গোসলের পর ত্বক পরিষ্কার ও ভেজা থাকে। লোমকূপগুলোও থাকে ময়লামুক্ত। ফলে এসময় ব্যবহার করলে ত্বক ভালোভাবে সুগন্ধি শোষণ করে নিতে পারে।  
  • কানের দু’পাশে, দুই হাতের কব্জিতে, হাঁটুর পিছন দিকে সুগন্ধি মাখলে অনেকক্ষণ থাকবে। 
  • বন্ধুদের সঙ্গে পার্টিতে যাওয়ার সময় ব্যবহার করতে পারেন স্মোকি অথবা চন্দনের গন্ধ। ফুলেল সুগন্ধিও হতে পারে চমৎকার বিকল্প। এই ধরনের উপলক্ষে একটু কড়া গোছের সুগন্ধি আপনার উপস্থিতিতে তুলে ধরবে বিশেষভাবে।
  • সুগন্ধি স্প্রে করার পর মিশিয়ে নেওয়ার জন্য ঘষবেন না। প্রাকৃতিকভাবে শুকিয়ে যেতে দিন। সুরভিত থাকতে পারবেন দিনভর।
  • বেশিক্ষণ সৌরভ ধরে রাখার জন্য অতিরিক্ত সুগন্ধি ব্যবহারের প্রয়োজন নেই একেবারেই। এক অথবা দুইবার স্প্রে করুন সুগন্ধি। এর বেশি ব্যবহার করলে স্বাভাবিক সৌরভ হারিয়ে যেতে পারে সুগন্ধির।
  • গরমে তীব্র সুগন্ধি ব্যবহার করবেন না। এটি অস্বস্তি বাড়াবে।
  • অফিসের পার্টিতে কিছুটা ফর্মালভাবে নিজেকে উপস্থিত করতে হয়। এমন উপলক্ষে বেছে নিন নরম ধরনের সুগন্ধি। গোলাপ বা আম্বার সুগন্ধি ব্যবহার করতে পারেন এ ধরনের উপলক্ষে।
/এনএ/
সম্পর্কিত
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান