কাঁচা আম খাওয়ার ৮ উপকারিতা

জীবনযাপন ডেস্ক
১৯ এপ্রিল ২০২৫, ১৮:৪৭আপডেট : ১৯ এপ্রিল ২০২৫, ১৮:৪৭

তীব্র গরম থেকে ফেরার পর এক গ্লাস কাঁচা আমের শরবত যেমন প্রাণ জুড়ায়, তেমনি জোগান দেয় প্রয়োজনীয় পুষ্টিরও। ভিটামিন, মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ কাঁচা আম পাওয়া যাচ্ছে বাজারে। আর অল্প কয়েকদিনই মিলবে কাঁচা আম। ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন কে, পটাসিয়াম, ফোলেট, ফোলেট ও ফাইবারের দারুণ উৎস এই আম। জেনে নিন কাঁচা আম খাওয়ার উপকারিতা সম্পর্কে। 

  1. কাঁচা আমে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যা আমাদের অন্ত্র সুস্থ রাখে ও কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে। এতে এমন এনজাইমও রয়েছে যা হজমে সহায়তা করে।
  2. অতিরিক্ত ঘাম হলে শরীর থেকে বেড়িয়ে যায় সোডিয়াম ক্লোরাইড এবং আয়রন। কাঁচা আম এগুলো বের হতে বাধা দিয়ে ডিহাইড্রেশন থেকে শরীরকে সুরক্ষিত রাখে।  
  3. প্রচুর পরিমাণে ভিটামিন সি মেলে কাঁচা আম থেকে। এই ভিটামিন আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে।
  4. কাঁচা আমে ভিটামিন এ এবং সি এর মতো পুষ্টি উপাদান থাকে, যা সুস্থ ত্বক ও চুলের জন্য উপকারী।
  5. কাঁচা আমে থাকা পেকটিন রক্তে থাকা খারাপ কোলেস্টেরলের মাত্রা প্রাকৃতিকভাবে কমাতে পারে।
  6. কাঁচা আম আমাদের শরীর ঠান্ডা রাখতে সহায়তা করে। ফলে গরমে অসুস্থ হয়ে যাওয়ার ঝুঁকি কমে।
  7. কাঁচা আমের অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য নির্দিষ্ট কিছু ক্যানসারের ঝুঁকি কমাতে সাহায্য করে। 
  8. পটাশিয়াম পাওয়া যায় কাঁচা আম থেকে। পটাশিয়াম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে পারে।  


তথ্যসূত্র: এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া 

/এনএ/
সম্পর্কিত
তাপপ্রবাহে সুস্থ থাকতে করণীয়
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
মাদক ও অনলাইন গেমের কম্বিনেশনে কল্পনার ভয়াবহ জগত, চেনেন কি?
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম