ত্বকের যত্নে গোলাপজল ব্যবহার করলে যেসব উপকার পাবেন

জীবনযাপন ডেস্ক
২৪ এপ্রিল ২০২৫, ১০:৪০আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ১০:৪০

যে কোনও ধরনের ত্বকের যত্নেই নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন গোলাপজল। শুষ্ক ত্বকের জন্য এটি আরও কার্যকর। গোলাপজল সরাসরি ত্বকে লাগাতে পারেন টোনার হিসেবে। আবার বিভিন্ন প্রাকৃতিক উপাদানের সঙ্গে মিশিয়ে তৈরি করতে পারেন ত্বকের জন্য উপকারী ফেসপ্যাক। জেনে নিন গোলাপজল কেন এবং কীভাবে ত্বকের যত্নে ব্যবহার করবেন। 

  • গোলাপজলের মধ্যে এমন উপাদান রয়েছে যা ত্বকে ময়েশ্চার ধরে রাখে। ফলে ত্বক থাকে প্রাণবন্ত। 
  • ত্বকের অতিরিক্ত তেলতেলে ভাব দূর করে গোলাপজল। তুলা গোলাপজলে ভিজিয়ে ত্বকে চেপে চেপে লাগান। শুকিয়ে নিন প্রাকৃতিকভাবে।
  • বাসায় ফিরে ভালো করে মুখ ধুয়ে নিন। তারপর একটি পাত্রে কিছুটা পানি নিয়ে কয়েক ফোঁটা গোলাপজল মিশিয়ে নিন। এবার এই পানি দিয়ে মুখ ধুয়ে নিন। সতেজ হবে ত্বক।
  • ত্বকের পিএইচ লেভেলের ভারসাম্য রক্ষা করে গোলাপজল। ফল ত্বক সতেজ থাকে।
  • সমপরিমাণ লেবুর রস ও গোলাপজল একসঙ্গে মেশান। তুলা ডুবিয়ে ব্রণের উপর লাগান। ১ ঘণ্টা পর ত্বক ধুয়ে ফেলুন। ব্রণের পাশাপাশি দূর হবে ব্রণের দাগও।
  • স্প্রে বোতলে গোলাপজল নিয়ে দিনে কয়েকবার স্প্রে করুন ত্বকে। বলিরেখাহীন সুন্দর ত্বক পাবেন নিয়মিত ব্যবহারে।
  • প্রচুর পরিমাণে আন্টিঅক্সিডেন্ট থাকে গোলাপজলে। ফলে এটি অ্যান্টি-এজিং উপাদান হিসেবে ব্যবহার করা হয়।
  • কমলার খোসা শুকিয়ে গুঁড়া করে নিন। গোলাপজল মিশিয়ে পেস্ট তৈরি করে ত্বকে লাগান। ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। কমলার খোসায় থাকা ভিটামিন সি ত্বক উজ্জ্বল করার পাশাপাশি দূর করবে ব্রণ। 
  • দইয়ের সঙ্গে গোলাপজল মিশিয়ে ত্বকে ব্যবহার করুন। ত্বক থাকবে কোমল ও মসৃণ। 
/এনএ/
সম্পর্কিত
পূজার আগে ত্বক-চুলের উজ্জলতা ফেরাতে রাভিনা ট্যান্ডনের ঘরোয়া টোটকা
ত্বকে বয়সের ছাপ কমাতে তৈরি করুন ভিটামিন কে-সমৃদ্ধ ফেসপ্যাক
ফেসপ্যাক লাগানোর সঠিক সময় জানেন কী
সর্বশেষ খবর
স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর সই জাল করে চাকরির আবেদন, নারী গ্রেফতার
স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর সই জাল করে চাকরির আবেদন, নারী গ্রেফতার
কারাগার থেকে মুক্তি পেয়েই হাসপাতালে এনসিপির সাবেক নেতা তানভীর
কারাগার থেকে মুক্তি পেয়েই হাসপাতালে এনসিপির সাবেক নেতা তানভীর
পাইবাসের চোখে আফগানিস্তানের দুই সমস্যা
পাইবাসের চোখে আফগানিস্তানের দুই সমস্যা
দোকান-ব্যবসাও নেই, তবু এমএফএস অ্যাকাউন্ট: অনলাইন জুয়ায় নতুন কৌশল
দোকান-ব্যবসাও নেই, তবু এমএফএস অ্যাকাউন্ট: অনলাইন জুয়ায় নতুন কৌশল
সর্বাধিক পঠিত
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা