এসি ও ফ্যান কি একসঙ্গে চালানো যায়?

জীবনযাপন ডেস্ক
১২ মে ২০২৫, ২০:২৮আপডেট : ১২ মে ২০২৫, ২০:২৮

প্রচণ্ড এই গরমে দুদণ্ড স্বস্তি পেতে এসি তো কিনেছেন। কিন্তু ভাবছেন ফ্যানটা বুঝি অকেজো হয়েই গেল। আসলেই কি তাই? অনেকেই ভাবেন এসি এবং সিলিং ফ্যান একসঙ্গে চালানো যায় না। তবে বিশেষজ্ঞরা বলছেন, ধারণাটি সঠিক নয়। বরং এসি ও ফ্যান একসঙ্গে চালালে বেশ কিছু উপকারিতা পেতে পারেন। এই দুই যন্ত্র একসঙ্গে ব্যবহার করলে বিদ্যুৎ বিলের সাশ্রয়ও সম্ভব। জেনে নিন আরও কিছু উপকারিতা সম্পর্কে। 

  • সিলিং ফ্যান ঘরের বাতাস ঠান্ডা করতে পারে না। তবে এসির ঠান্ডা বাতাস ঘরের কোণে কোণে পৌঁছে দিতে পারে। ফলে ঘর দ্রুত ঠান্ডা হয়।
  • এসির সঙ্গে সিলিং ফ্যান চালালে বিদ্যুৎ খরচও কমানো সম্ভব। কারণ কয়েক ডিগ্রি বাড়িয়েও এসি ব্যবহার করা যায় তখন। এসি ২৬ ডিগ্রিতে দিয়ে সিলিং ফ্যান চালিয়ে দিলে ২২ ডিগ্রির মতো ঠান্ডা অনুভূত হয়। এতে ১২ থেকে ২০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করা সম্ভব হয়।
  • অনেক সময় দীর্ঘক্ষণ এসি চললে বা কম তাপমাত্রায় এসি চালু রাখলে ঘর অতিরিক্ত ঠান্ডা হয়ে যায়। রাত হলে সেটা বোঝাও যায় না সঙ্গে সঙ্গে। এক্ষেত্রে ঘরের তাপমাত্রা সহনশীল রাখতে ফ্যান ও এসি দুটোই হালকা করে চালিয়ে রাখুন।
  • কিছুক্ষণ ফ্যান এবং এসি একসঙ্গে চালিয়ে ঘর ঠান্ডা হলে এসি বন্ধ করে দিন। অনেকক্ষণ ঠান্ডা থাকবে ঘর। 
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম