মালয়েশিয়ায় আটক বাংলাদেশিদের বিষয়ে বিস্তারিত তথ্য চেয়েছে সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৭ জুলাই ২০২৫, ১৮:৪৭আপডেট : ০৭ জুলাই ২০২৫, ১৮:৪৭

মালয়েশিয়ায় জঙ্গি সন্দেহে আটক ৩৬ বাংলাদেশির কয়েকজনকে ফেরত পাঠিয়ে দেশটি। মালয়েশিয়া থেকে ফেরত আসা অন্তত তিন বাংলাদেশিকে কাস্টডিতে নেওয়া হয়েছে। ভিসার মেয়াদের বেশি সময় থাকার কারণে তাদের ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। একইসঙ্গে আটকদের বিষয়ে বিস্তারিত তথ্য চেয়েছে বাংলাদেশ।

সোমবার (৭ জুলাই) সাংবাদিকদের পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘তাদের ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। কারণ অবশ্য অন্যরকম। তারা কিছুদিন ওভার স্টে করেছে বা এরকম কিছু।’

তিনি বলেন, ‘তাদের একটি ছোট অংশ হয়তো জঙ্গি কাজে জড়িত হতেও পারে। সেটা আমরা বিস্তারিত জানতে চাইছি এবং তাদের এটাও বলেছি যে আমরা সর্বতোভাবে সহযোগিতা করবো, যদি আসলেই তারা জঙ্গি কাজে জড়িত থাকে।’

আসিয়ান রিজিওনাল ফোরামের বৈঠকে যোগ দেওয়ার জন্য এ সপ্তাহে মালয়েশিয়া যাবেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সেখানে এ বিষয়ে আলোচনা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এটি সম্পর্কিত নয়। যদি সুযোগ থাকে, তবে আমি কথা বলবো।’

/এসএসজেড/আরআইজে/
সম্পর্কিত
মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
প্রথম সফরে মালয়েশিয়া যাবেন প্রধানমন্ত্রী
জাতিসংঘের অ্যাসেম্বলি হলে খলিলুর রহমান 
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের