ঈদ সন্নিকটে, প্রস্তুতি শেষ হয়েছে তো?

জীবনযাপন ডেস্ক
৩০ মে ২০২৫, ১১:০১আপডেট : ৩০ মে ২০২৫, ১১:০১

কোরবানি ঈদ মানেই নানা কাজের ব্যস্ততা। ঈদের কাজ নির্ঝঞ্ঝাটে করতে চাইলে তাই আগেভাগেই কিছু কাজ এগিয়ে রাখতে পারেন। জেনে নিন ঈদের আগেই কোন কোন দিকে নজর দেওয়া জরুরি। 

  • কোরবানির আনুসাঙ্গিক জিনিসপত্র যেমন চাটাই, পাটি ও দাঁড়িপাল্লার ব্যবস্থা করতে ভুলবেন না। কোরবানি পরবর্তী সময়ে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য ব্লিচিং পাউডারও আবশ্যক।  
  • পোলাওয়ের চাল, সেমাইসহ ঈদের যাবতীয় কেনাকাটার লিস্ট বানিয়ে ফেলুন এখনই। লিস্ট ধরে ধরে কেনাকাটা করুন। 
  • কোরবানি ঈদে চাপ পড়ে ফ্রিজারে। তাই আগেভাগেই পরিষ্কার করে রাখুন ফ্রিজ ও ফ্রিজার।  
  • মাংসের মসলা, বিরিয়ানির মসলা, নেহারির মসলা ঘরেই বানিয়ে রাখতে পারেন। ঘরে তৈরি মসলা ব্যবহার করলে চমৎকার সুঘ্রাণ আসে তরকারিতে।
  • মাংস বিতরণ ও সংরক্ষণের জন্য জিপলক ব্যাগের ব্যবস্থা করে রাখুন। 
  • আদা, রসুন, পেঁয়াজ ও জিরা বেটে সংরক্ষণ করুন ফ্রিজারে। গুঁড়া মসলার স্টক কমে আসলে সেগুলোও কিনে সংরক্ষণ করুন এখনই।
  • বটি ও ছুরি ধারালো করে রাখুন। প্রয়োজন হলে কিনে রাখতে পারেন।
  • ঘরের বাড়তি কাজ থাকলে সেরে ফেলতে পারেন। যেমন পর্দা কেনা, বিছানার চাদর পরিষ্কার করা কিংবা ঘর সাজানোর জিনিসপত্র কেনা। 
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের