স্যাঁতসেঁতে আবহাওয়ায় পোশাকে দুর্গন্ধ হলে করণীয়

জীবনযাপন ডেস্ক
০৭ জুন ২০২৫, ১৫:৩৩আপডেট : ০৭ জুন ২০২৫, ১৫:৩৩

টানা রোদের দেখা নেই। এই সময়ে ভেজা আবহাওয়া ও বাতাসের আর্দ্রতার কারণে ভেজা কাপড় ঠিক মতো শুকায় না। ফলে বিশ্রী গন্ধ হয়ে যায় কাপড়ে। এই ধরনের বোটকা গন্ধ পোশাক থেকে দূর করতে চাইলে কিছু টিপস জেনে নিন। 

  • ফ্যাব্রিক কন্ডিশনার পাওয়া যায় বাজারে, যা জামাকাপড়কে সতেজ ঘ্রাণ দেয় ও ব্যাকটেরিয়া গঠনে বাধা দেয়। এগুলো ব্যবহার করতে পারেন বর্ষার সময়ে।
  • কাপড় ভেজানোর পানিতে লেবুর রস মিশিয়ে নিন। জামাকাপড়ে দুর্গন্ধ হবে না।
  • জামাকাপড় শুকানোর পরেও যদি বোটকা গন্ধ থাকে, তবে তা ভিনেগার বা বেকিং সোডা দিয়ে ধুয়ে নিতে পারেন। এক কাপ সাদা ভিনেগার বা আধা কাপ বেকিং সোডা পানিতে মিশিয়ে কাপড় ভিজিয়ে রেখে পরে ধুয়ে ফেললে গন্ধ অনেকটাই কমে যায়।
  • ধোয়ার পর শুধু পানি ঝরিয়ে কাপড় মেলবেন না। খুব ভালো করে নিংড়ে তারপর মেলুন। এতে শুকাতে কম সময় লাগবে।
  • কাপড় ভাঁজ করে শুকনো স্থানে রাখবেন। কাপড়ের মাঝে কয়েকটি লবঙ্গ রেখে দিন। 
  • পোশাকে ফাঙ্গাস পড়ে গেলে লবণ ও লেবুর মিশ্রণ ঘষে কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন। ফাঙ্গাস দূর হবে। 
  • পোশাকের তাকে সিলিকা জেলের প্যাকেট রাখুন। সিলিকা জেল বাতাসের আর্দ্রতা শুষে নেয়। এতে পোশাকে ফাঙ্গাস পড়ে না। 
  • ঘরের ভেতরে জামাকাপড় শুকালে একটা স্যাঁতসেঁতে ভাব রয়ে যায় কাপড়ে। এটি দূর করতে পরার আগে ইস্ত্রি করে নিন।
  • সাদা সুতি পোশাকে কালো তিলা পড়ে যায় দ্রুত। এ থেকে মুক্তি পেতে সুতি পোশাক বৃষ্টিতে ভিজলে দ্রুত ধুয়ে ফেলতে হবে তিলা পড়ে গেলে ডিটারজেন্ট দিয়ে ধুয়ে নিন। কালো দাগ চলে যাবে।
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি