নাইট ক্রিম ব্যবহার করলে এত উপকার পাওয়া যায় জানতেন?

জীবনযাপন ডেস্ক
২০ জুন ২০২৫, ১৮:০৫আপডেট : ২০ জুন ২০২৫, ১৮:০৫

ঘুমাতে যাওয়ার আগে যদি আপনি নাইট ক্রিম ব্যবহার না করেন, তাহলে হয়ত আপনি নাইট ক্রিমের উপকারিতা সম্পর্কে জানেন না। এই ক্রিম কিন্তু ত্বকের জন্য ভীষণ উপকারী। একটি ভালো মানের নাইট ক্রিম ত্বককে উজ্জ্বল এবং ত্বককে প্রশমিত করে। ত্বকের সঠিক মেরামত করতেও এর জুড়ি মেলা ভার। নাইট ক্রিম ব্যবহারের কিছু উপকারিতা সম্পর্কে জেনে নিন।

  • নাইট ক্রিম মুখের শুষ্ক অংশগুলোকে ভালো ময়েশ্চারাইজিং প্রদান করে। অতএব ত্বক আর্দ্র থাকে।
  • এটি ত্বককে প্রশান্ত করে।
  • এটি মসৃণ ত্বকের গঠন নিশ্চিত করে।
  • নাইট ক্রিম ত্বকে কোলাজেন উৎপাদন বাড়ায়।
  • ক্রিমটি রক্ত ​​সঞ্চালন উন্নত করতেও সাহায্য করে।
  • নাইট ক্রিমটি বলিরেখা কমাতে সাহায্য করে।
  • একটি নাইট ক্রিমের একটি প্রধান ভূমিকা হলো এটি ত্বককে ঝুলে পড়া থেকে রক্ষা করে।
  • ত্বককে নরম এবং কোমল করে তোলে।
  • ত্বককে পুষ্টি জোগায় এবং কোষের মেরামতে ভূমিকা রাখে।

নাইট ক্রিম বেছে নেওয়ার আগে
নাইট ক্রিম যেন সুগন্ধিমুক্ত হয়। খুব ভারি ক্রিম বেছে নেওয়াও অনুচিত। এতে রোমকূপ আটকে যায়। আমেরিকান কসমেটিক অ্যাসোসিয়েশনের প্রতিনিধি ডা. স্টিভেন লাইন জানান, নাইট ক্রিম বেছে নেওয়ার আগে ত্বকের ধরন সম্পর্কে নিশ্চিত হয়ে নেওয়া জরুরি। যেমন যদি তৈলাক্ত ত্বক হয়, তাহলে এমন একটি নাইট ক্রিম খুঁজতে পারেন যাতে স্যালিসিলিক অ্যাসিড বা রেটিনয়েড থাকে। এই দুই উপাদান অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করতে এবং ছিদ্রের উপস্থিতি কমাতে সাহায্য করে। যদি আপনার শুষ্ক ত্বক হয়, তাহলে এমন একটি নাইট ক্রিম বেছে নিন যাতে হায়ালুরোনিক অ্যাসিড বা গ্লিসারিন থাকে যা ত্বককে ময়েশ্চারাইজ করে।

তথ্যসূত্র: স্টাইল ক্রেজ

/এনএ/
সম্পর্কিত
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম