পোশাক থেকে ঘামের হলদেটে দাগ দূর করার টিপস জেনে নিন

জীবনযাপন ডেস্ক
০৩ জুলাই ২০২৫, ১০:৫২আপডেট : ০৩ জুলাই ২০২৫, ১০:৫২

ভ্যাপসা গরমে ঘেমেনেয়ে একাকার অবস্থা। অনেকের আবার ঘামার প্রবণতাও বেশি থাকে। বাড়তি ঘাম থেকে পরিত্রাণ পেতে গরমের সময় সাদা বা হালকা রঙের পোশাক বেছে নিতে দেখা যায় অনেককেই। তবে বিপত্তি বাধায় ঘামের দাগ। হালকা রঙের পোশাকে খুব সহজেই ঘামের হলদেটে দাগ বসে যায়। পোশাক থেকে ঘামের দাগ দূর করার কিছু টিপস জেনে নিন।

  • আধা কাপ গরম পানিতে ৪ টেবিল চামচ খাবার সোডা মিশিয়ে কাপড়ের দাগের উপর ঢালুন। আলতো করে ঘষুন জায়গাটা। তারপর ধুয়ে ফেলুন পানি দিয়ে। দাগ উঠে যাবে।
  • ঘামের দাগ দূর করার জন্য ভিনেগারের ব্যবহার করুন। সাদা ভিনেগার এবং কুসুম গরম পানি ১:২ অনুপাতে মিশিয়ে দাগের উপর স্প্রে করুন এবং ৩০ মিনিটের জন্য রেখে দিন। এরপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
  • ঘামের দাগ বোঝার সঙ্গে সঙ্গে লেবু ঘষে নিন দাগের উপর। ১০ মিনিট রেখে কুসুম গরম পানিতে হ্যান্ডওয়াশ মিশিয়ে ধুয়ে ফেলুন। 
  • কাপড়ে লাগা ঘামের পুরনো দাগ দূর করতে পারেন এই পদ্ধতিতে। সাদা ও রঙিন- দুই ধরনের কাপড়েই কার্যকর এই পদ্ধতিটি। দাগের অংশ পানিতে ভিজিয়ে লবণ ছিটিয়ে দিন। সারারাত এভাবেই রাখুন পরদিন পানি দিয়ে ভিজিয়ে আরও খানিকটা লবণ দিন। হালকা হাতে ঘষে ঘষে উঠিয়ে ফেলুন দাগ।   
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী