শান্তিবাড়িতে জামদানি প্রদর্শনী

জীবনযাপন ডেস্ক
০৩ জুলাই ২০২৫, ১৯:১২আপডেট : ০৩ জুলাই ২০২৫, ১৯:১২

শান্তিবাড়িতে জামদানি প্রদর্শনী

নারীর জন্য প্রতিষ্ঠান শান্তিবাড়ি আয়োজন করেছে ঐতিহ্যবাহী জামদানি শিল্প ও নারী উদ্যোক্তাদের বিশেষ প্রদর্শনী 'সেলিব্রেটিং জামদানি- অ্যা টেক্সটাইল হেরিটেজ এক্সিবিশন।' এ আয়োজনে জামদানি শাড়ি, ডিজাইনার পোশাক, হাতে তৈরি গয়না, ঘর সাজানোর সামগ্রী এবং পরিবেশবান্ধব রিসাইকেল্ড ও আপসাইকেল্ড পণ্য প্রদর্শিত হবে। জামদানি পণ্য নিয়ে এই আয়োজনে অংশ নেবেন তিন নারী উদ্যোক্তা ফারহানা মুনমুন, ড. জিনিয়া রহমান ও ড. আফরিন আহমেদ। তাদের উদ্যোগগুলোর নাম হচ্ছে বেনে বৌ, পালং খ্যিয়ং ও বুনিয়া বাই অন ক্লাউড নাইন অ্যান্ড হাফ। 

আগামীকাল ৪ জুলাই (শুক্রবার) প্রদর্শনীটি চলবে শান্তিবাড়ির কার্যালয়ে (৩/১, ব্লক- এফ, ফ্ল্যাট ৫এ, লালমাটিয়া)। বেলা ১১টায় মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠান উদ্বোধন করবেন ইউনেস্কোর কান্ট্রি রিপ্রেজেনটেটিভ ড. সুসান ভেইজ এবং হেড অব কালচার কিজি তাহনিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন  ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা এবং অভিনয়শিল্পী ও মডেল তানজিকা আমিন।

থাকবে গানের আসর। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে প্রদর্শনী।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের