চালু হলো পুরোনো পোশাক বিক্রির ওয়েবসাইট ‘ডিক্লাটার বাংলাদেশ’

জীবনযাপন ডেস্ক
০৫ জুলাই ২০২৫, ২০:৪১আপডেট : ০৫ জুলাই ২০২৫, ২০:৪১

নিয়মিত গান করার সুবাদে সুবর্ণা আক্তারকে প্রায়ই বিভিন্ন অনুষ্ঠান বা শুটিংয়ে অংশ নিতে হয়। প্রতিটি ইভেন্টেই প্রয়োজন হয় নতুন পোশাক। আর তাই কিছুদিন পরপরই কেনা হয় নতুন জামাকাপড়। একসময় দেখা যায় পোশাক রাখার জায়গা নেই আর আলমারিতে। সে সময় ব্যবহৃত পোশাক বিক্রির জন্য দেশে বিশ্বাসযোগ্য কোনও অনলাইন প্ল্যাটফর্মের অভাব অনুভব করছিলেন তিনি।

সেই ভাবনা থেকেই ‘ডিক্লাটার বাংলাদেশ’–এর উদ্যোগটি শুরুর পরিকল্পনা করেন সুবর্ণা। এই প্ল্যাটফর্মে যে কেউ তার ব্যবহৃত বা একেবারে অব্যবহৃত পোশাক খুব সহজে বিক্রি করতে পারবেন। অ্যাপটি ব্যবহার করতে প্রতি মাসে ৯৯ টাকা সাবস্ক্রিপশন ফি দিতে হবে। তবে প্রতিষ্ঠানটির উদ্বোধন উপলক্ষে প্রথম দুই মাসের জন্য অ্যাপটি ফ্রিতে ব্যবহার করা যাবে।

প্ল্যাটফর্মটি ব্যবহার করতে চাইলে গুগল প্লে স্টোর থেকে ‘ডিক্লাটার বাংলাদেশ’ অ্যাপটি ডাউনলোড করতে হবে। এরপর মোবাইল নম্বর বা ই-মেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করে নিজের পোশাকের ছবি ও দাম আপলোড করতে হবে।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মহাকাশে চীনকে টেক্কা দিতে ‘স্পেস একাডেমি’ খুলছেন ট্রাম্প 
মহাকাশে চীনকে টেক্কা দিতে ‘স্পেস একাডেমি’ খুলছেন ট্রাম্প 
পতেঙ্গায় নতুন কনটেইনার টার্মিনাল, ভিত্তিপ্রস্তর রবিবার
পতেঙ্গায় নতুন কনটেইনার টার্মিনাল, ভিত্তিপ্রস্তর রবিবার
১৩টি দৃষ্টিনন্দন ছবিতে বিশ্বের রহস্যময় ম্যানগ্রোভ বন
১৩টি দৃষ্টিনন্দন ছবিতে বিশ্বের রহস্যময় ম্যানগ্রোভ বন
কদমতলীতে ছুরিকাঘাতে রিকশাচালক নিহত
কদমতলীতে ছুরিকাঘাতে রিকশাচালক নিহত
সর্বাধিক পঠিত
জীবিত থাকতেই চল্লিশার আয়োজন করলেন এক ব্যক্তি, যা বললেন মুফতি
জীবিত থাকতেই চল্লিশার আয়োজন করলেন এক ব্যক্তি, যা বললেন মুফতি
মতিঝিল আইডিয়াল স্কুলে হচ্ছে কী
মতিঝিল আইডিয়াল স্কুলে হচ্ছে কী
জাতিসংঘ মহাসচিবের কাছে পরিচয়পত্র পেশ করলেন আইরিন খান
জাতিসংঘ মহাসচিবের কাছে পরিচয়পত্র পেশ করলেন আইরিন খান
গুলশানে স্পার আড়ালে ‘অনৈতিক কারবার’, নেপথ্যে কারা
গুলশানে স্পার আড়ালে ‘অনৈতিক কারবার’, নেপথ্যে কারা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১২ কিলোমিটার দীর্ঘ যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১২ কিলোমিটার দীর্ঘ যানজট