চুলের যত্নে নিয়মিত সিরাম ব্যবহার করা ভীষণ জরুরি। হাইড্রেশন প্রদানের পাশাপাশি চুলের জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে সিরাম। নিয়মিত এটি ব্যবহার করলে চুল শক্তিশালী ও স্বাস্থ্যোজ্জ্বল হয়। তাপের ক্ষতি প্রতিরোধ করতে সিরামের ভূমিকা রয়েছে। চুলের বৃদ্ধি দ্রুত করতে কোরিয়ান হেয়ার সিরাম বানিয়ে নিতে পারেন বাড়িতেই। জেনে নিন কীভাবে বানাবেন।
২ টেবিল চামচ অ্যালোভেরা জেল নিন। এটি চুলের রুক্ষতা দূর করতে সাহায্য করে। এর সঙ্গে মেশান ১ টেবিল চামচ গাঁজানো চালের পানি। ১ টেবিল চামচ আর্গান অয়েল অথবা জোজোবা অয়েল মিশিয়ে নিন। আরও মেশান ৫-৬ ফোঁটা রোমেরি অয়েল। সবশেষে ১ চা চামচ গ্লিসারিন মিশিয়ে নিন। গ্লিসারিন চুলের ময়েশ্চার ধরে রাখবে। মিশ্রণটি একটি বোতলে ভরে নিন। শ্যাম্পু শেষে কয়েক ফোঁটা মাথার ত্বকে দিয়ে আলতো করে ঘষে নিন।
জেনে নিন
- পরিষ্কার চুলে সিরাম ব্যবহার করুন। ময়লা চুলে এটি লাগালে চুল তৈলাক্ত দেখাবে।
- অতিরিক্ত পরিমাণে সিরাম মাথায় লাগাবেন না।
- চুলের গোড়ায় লাগাবেন সিরাম। আগায় ব্যবহারের প্রয়োজন নেই।
- সিরাম ব্যবহারের পর চুল ধুয়ে ফেলার প্রয়োজন নেই।









