স্মার্টফোনে হঠাৎ পানি ঢুকলে এই ৪ কাজ ভুলেও করবেন না

জীবনযাপন ডেস্ক
১৭ জুলাই ২০২৫, ১৭:৩২আপডেট : ১৭ জুলাই ২০২৫, ১৭:৩২

রোদ দেখে সকালে বের হলেন বাসা থেকে, হঠাৎই বৃষ্টি এসে ভিজিয়ে দিলো। ভেজা কাপড় না হয় শুকিয়ে নিলেন। কিন্তু হঠাৎ আসা বৃষ্টিতে স্মার্টফোনে পানি ঢুকলে কী করবেন? মোবাইল ফোনটি যদি পানিরোধী না হয় তবে ভিজে গেলে পড়তে পারেন ঝামেলায়। তবে সতর্কতা অবলম্বন না করলে ভিজে যাওয়া স্মার্টফোন কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। জেনে নিন ফোন ভিজে গেলে কোন কাজগুলো করা যাবে না একেবারেই।

  1. ফোন ঝাঁকি দিয়ে পানি বের করার চেষ্টা করবেন না। এতে যন্ত্রাংশে পানি আরও ছড়িয়ে পড়তে পারে।
  2. রোদে বা হেয়ার ড্রায়ারের গরম বাতাসে শুকানোর চেষ্টা করবেন না। এতে তাপের কারণে ব্যাটারি নষ্ট হয়ে যেতে পারে।
  3. ভেজা ফোনে চার্জ দেবেন না।এর ফলে স্মার্টফোনের লজিক বোর্ডে শর্টসার্কিট হতে পারে এবং বড় ধরনের ক্ষতি হতে পারে।
  4. পুরোপুরি না শুকিয়ে স্মার্টফোন চালু করার চেষ্টা করবেন না।

ফোন ভিজে গেলে যা করবেন
দ্রুত ফোন বন্ধ করে দিন। স্মার্টফোনে সুরক্ষা কেস লাগানো থাকলে সেটি খুলে ফেলুন। সম্ভব হলে সিম কার্ড, ব্যাটারি ও মাইক্রো-এসডি কার্ডও খুলে ফেলুন। এরপর নরম তোয়ালে দিয়ে মুছে নিন। ফোনটি  সিলিকা জেলের প্যাকেট বা চালের ভেতরে রাখুন আর্দ্রতা শোষণ করার জন্য। ২৪ ঘণ্টার জন্য এভাবে রেখে দিন। এরপর অন করুন। যদি অন না হয় তাহলে ব্যাটারি খুলে রাখুন এবং সার্ভিস সেন্টারে নিয়ে যান।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে