টিভির স্ক্রিন পরিষ্কার করার সময় এই ভুলগুলো করছেন না তো?

জীবনযাপন ডেস্ক
২২ জুলাই ২০২৫, ১০:৫৫আপডেট : ২২ জুলাই ২০২৫, ১০:৫৫

টিভির স্ক্রিন পরিষ্কার করার সময় সাবধানতা অবলম্বন করা জরুরি। সামান্য ভুলে স্ক্র্যাচ পরে যেতে পারে স্ক্রিনে, হতে পারে স্থায়ী ক্ষতিও। জেনে নিন টিভির স্ক্রিন পরিষ্কার করার সময় কী করবেন, কী করবেন না। 

এই ভুলগুলো করবেন না

  • কাগজের তোয়ালে বা টিস্যু ব্যবহার করে মুছবেন না টিভির স্ক্রিন। এতে টিভির স্ক্রিনে হালকা স্ক্র্যাচ তৈরি হতে পারে।
  • গ্লাস ক্লিনার ব্যবহার করবেন না স্ক্রিন পরিষ্কার করতে। এতে অ্যামোনিয়া ও অ্যালকোহল থাকে, যা টিভির অ্যান্টি-গ্লেয়ার কোটিং নষ্ট করে। এর ফলে রঙ ফিকে হতে পারে এবং ছবির গুণমান কমে যেতে পারে।
  • রুক্ষ কাপড় বা স্পঞ্জে থাকা ধুলো-কণা স্ক্রিনে সূক্ষ্ম স্ক্র্যাচ তৈরি করতে পারে। এটি দীর্ঘমেয়াদে ডিসপ্লে ক্ষতির কারণ হয়। এগুলো দিয়ে তাই ভুল করেও পরিষ্কার করবেন না টিভির স্ক্রিন।
  • টিভির স্ক্রিনে সরাসরি পানি বা ক্লিনার স্প্রে করবেন না। করলে তরল ভেতরে ঢুকে ইলেকট্রনিক্স অংশটি শর্টসার্কিট হতে পারে।
  • টিভির স্ক্রিনে কখনও নেইল পলিশ রিমুভার বা অ্যাসিটন ধরনের রাসায়নিক ব্যবহার করবেন না। এগুলো খুব তীব্র হয় যা স্ক্রিনের কোটিং সরিয়ে ফেলতে পারে। 
  • বেবি ওয়াইপস বা মেকআপ রিমুভারও ব্যবহার করবেন না। এগুলোতে তেল, সুগন্ধি এবং রাসায়নিক থাকে, যা স্ক্রিনের আবরণ নষ্ট করে দেয়। ফলে স্ক্রিনে চিটচিটে ভাব এবং দাগ দেখা দেয়।
  • ডিটারজেন্ট বা ক্লিনিং পাউডার ব্যবহার করবেন না। এগুলোতে থাকা কণা স্ক্রিনে ঘষা লেগে স্ক্র্যাচ তৈরি করে।
  • স্ক্রিনে কখনও বেশি চাপ দেবেন না মোছার সময়। 

যেভাবে পরিষ্কার করবেন টিভির স্ক্রিন 

  • মাইক্রোফাইবার কাপড় ব্যবহার করে টিভির স্ক্রিন পরিষ্কার করুন। এই ধরনের কাপড় নরম ও স্ক্র্যাচরোধী।
  • ডিস্টিলড ওয়াটার বা অ্যালকোহল ফ্রি স্ক্রিন ক্লিনার মাইক্রোফাইবার কাপড়ে হালকা করে লাগিয়ে মুছুন।
  • ধুলাবালি দূর করার জন্য সপ্তাহে দুইবার শুকনা কাপড় দিয়ে মুছে নিন টিভির স্ক্রিন।
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের