কিডনি সুস্থ রাখতে ভূমিকা আছে এই ২ খাবারের

জীবনযাপন ডেস্ক
২৮ জুলাই ২০২৫, ১৪:১৭আপডেট : ২৮ জুলাই ২০২৫, ১৪:১৭

কিডনি আমাদের শরীরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রক্ত থেকে বর্জ্য পদার্থ ফিল্টার করে অঙ্গটি। বর্জ্য অপসারণের পাশাপাশি তরলের ভারসাম্য বজায় রাখতেও সাহায্য করে কিডনি। এছাড়া ইলেক্ট্রোলাইট ভারসাম্য বজায় রাখে এবং রক্তচাপ নিয়ন্ত্রণ করে কিডনি। পুষ্টিবিদ ও লেখক ডা. এরিক বার্গ সম্প্রতি জানান, কিছু খাবার নিয়মিত খেলে সুস্থ থাকবে আপনার কিডনি।

শসা
কিডনির স্বাস্থ্য ভাল রাখার জন্য শরীরকে হাইড্রেটেড রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডক্টর বার্গ খাদ্যতালিকায় শসা অন্তর্ভুক্ত করার পরামর্শ দিয়েছেন এজন্য। শসায় ৯৫ শতাংশ পানি থাকে। এই পানির পরিমাণ কিডনি থেকে ক্রিয়েটিনিন এবং ইউরিক অ্যাসিডের মতো বর্জ্য পদার্থ বের করে দিতে সাহায্য করতে পারে। অন্যান্য পানি সমৃদ্ধ সবজির মধ্যে শসা সবচেয়ে কম ক্যালোরি প্রদান করে।

লেবু
কিডনির জন্য অত্যন্ত ভালো লেবু। লেবুতে থাকা উচ্চমাত্রার ভিটামিন সি এবং সাইট্রেটের পরিমাণ কিডনিতে পাথরের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।গবেষণায় দেখা গেছে যে প্রতিদিন আধা কাপ লেবুর রস পানিতে মিশ্রিত করে অথবা দুটি লেবুর রস পান করলে প্রস্রাবে সাইট্রেটের পরিমাণ বৃদ্ধি পেতে পারে এবং কিডনিতে পাথরের ঝুঁকি কমাতে পারে। নিয়মিত লেবুর রস খাওয়ার অভ্যাস ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতেও সাহায্য করতে পারে, যা কিডনিতে পাথরের মাত্রা বৃদ্ধি পেলে স্ট্রেনের কারণ হতে পারে। তবে যাদের অ্যাসিড রিফ্লেকসের সমস্যা আছে বা সংবেদনশীল অন্ত্র যাদের, তাদের প্রতিদিনের খাদ্যতালিকায় লেবু অন্তর্ভুক্ত করার আগে ডাক্তারের সাথে পরামর্শ করে নেওয়া জরুরি।

তথ্য: টাইমস অব ইন্ডিয়া 

/এনএ/
সম্পর্কিত
তাপপ্রবাহে সুস্থ থাকতে করণীয়
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
মাদক ও অনলাইন গেমের কম্বিনেশনে কল্পনার ভয়াবহ জগত, চেনেন কি?
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম