ক্যানসার প্রতিরোধ করতে পারে মিষ্টি আলুর পাতা ও কাণ্ড

জীবনযাপন ডেস্ক
৩১ জুলাই ২০২৫, ১৪:৩১আপডেট : ৩১ জুলাই ২০২৫, ১৪:৩১

মিষ্টি আলুর পাতা এবং কাণ্ড সাধারণত ফেলে দিই আমরা। তবে সম্প্রতি হওয়া একটি গবেষণা বলছে, মিষ্টি আলুর পাতা ও কাণ্ডে শক্তিশালী যৌগ থাকে যা ক্যানসার কোষের বৃদ্ধি ধীর করে দিতে পারে। ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে প্রাকৃতিক বিকল্প প্রদান করে এগুলো।

মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি স্টেট ইউনিভার্সিটির গবেষকদের নেতৃত্বে পরিচালিত একটি গবেষণায় দেখা গেছে যে, মিষ্টি আলুর পাতা এবং কাণ্ডের মিথানলিক নির্যাস স্তন এবং ফুসফুসের ক্যানসার কোষের বৃদ্ধিকে বাধা দিতে পারে। বিএমসি কমপ্লিমেন্টারি মেডিসিন অ্যান্ড থেরাপিস জার্নালে প্রকাশিত হয় এই গবেষণার ফল। 

মিষ্টি আলুর পাতা, কাণ্ড, খোসা এবং আলুর অংশ জৈব সক্রিয় ফ্ল্যাভোনয়েড, প্রোটিন, ফেনোলিক অ্যাসিড, কার্বোহাইড্রেট, লিপিড, ক্যারোটিনয়েড এবং অ্যান্থোসায়ানিন সমৃদ্ধ উৎস। এগুলো অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিডায়াবেটিক, অ্যান্টিক্যানসার, হেপাটোপ্রোটেক্টিভ, অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টিআলসার এবং ইমিউনোস্টিমুল্যান্ট কার্যকলাপের সাথে সম্পর্কিত। 

মিষ্টি আলুর পাতার নির্যাস অক্সিডেটিভ স্ট্রেস কমাতে পারে এবং অ্যালার্জি, বার্ধক্য, হৃদরোগ, ভাইরাল সংক্রমণ, বয়স-সম্পর্কিত ম্যাকুলার ডিজেনারেশন, ছানি এবং ক্যানসারসহ বিভিন্ন স্বাস্থ্যগত অবস্থার ঝুঁকি প্রতিরোধ করতে পারে।

টেনেসি স্টেট ইউনিভার্সিটির জৈব গবেষণা খামার থেকে সংগৃহীত মিষ্টি আলুর পাতা এবং কাণ্ডের মিথানলিক নির্যাসের অ্যান্টি-প্রোলিফারেটিভ (সাইটোটক্সিক) প্রভাবগুলো আমলে রেখে এই গবেষণা করা হয়েছিল।

গবেষণাযর জন্য চাষ করা দুই জাতের মিষ্টি আলু ব্যবহৃত হয়। একটি বেগুনি খোসাযুক্ত ও অন্যটি কমলা খোসাযুক্ত। বেগুনি মিষ্টি আলুর পাতার নির্যাস স্তন ক্যানসার কোষের উপর সবচেয়ে শক্তিশালী প্রভাব ফেলে, অন্যটি ফুসফুসের ক্যানসার কোষের বিরুদ্ধে বেশি কার্যকর ছিল বলে উল্লেখ করা হয়।

তথ্যসূত্র: নিউজ মেডিক্যাল লাইফ সায়েন্স

বিটিডিটি
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী