মেঘমেদুর এই সময়ে সামার ফ্যাশনের ট্রেন্ড গেছে বদলে। শুধু তাপ শোষণ করে এমন নয়, মৃদুমন্দ বাতাসের আরাম পাওয়া যায় এমন পোশাকই উঠে আসছে ফ্যাশনপ্রেমীদের শপিং লিস্টে। এমনই সময়ে আবহাওয়া আর ট্রেন্ডকে মাথায় রেখে ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড লা রিভ লঞ্চ করেছে সামারের নতুন কালেকশন। যার নামকরণ করা হয়েছে 'ইথার।'
ইথারের ধারণার মতোই নরম, হালকা ও ফ্লোয়ি ডিজাইনে সাজানো হয়েছে সামারের নতুন এই কালেকশন। লা রিভের প্রধান নির্বাহী কর্মকর্তা মন্নুজান নার্গিস বলেন, 'কালার প্যালেটে সেন্টিমেন্ট কালার হিসেবে ব্লু-স্টার শেডকে বেছে নেওয়া হয়েছে। আরো আছে সামার-ফ্রেন্ডলি ব্লু, মিন্ট, জ্যাসপার, স্টিল, লাইট ল্যাভেন্ডার, মিউটেড পিঙ্ক ও আর্দি শেডের প্যালেট। কাপড় হিসেবে ব্রিদেবল জুম, ভিসকোস, রেয়ন-ব্লেন্ড, লাইট ক্রেপ, কটন, জর্জেট এবং সফট নিট বেশি দেখা যাবে। কমফোর্টেবল ও ফ্লেক্সিবল ফিটিং এই কালেকশনের অন্যতম বৈশিষ্ট্য যেন গ্রীষ্মের উত্তাপ ফ্যাশনে বাধা হয়ে না দাঁড়াতে পারে। পোশাকে বাতাসের মত হালকা কিন্তু ফ্লোয়ি ভাইব ধরে রাখার জন্য ফ্লেয়ার, লেয়ার, টিয়ার, র্যাফল, ড্রপ শোল্ডার, প্যাচড্ কাফ ও রেট্রো-প্যাটার্নের অন্যরকম কিছু কাজ চোখে পড়বে এবার।
নতুন কালেকশনে দেখা যাবে টাই-ডাই ইন্সপিরেশনে সাজানো ইরেগুলার মার্কিং প্রিন্ট যেখানে মোটিফগুলোকে দৃষ্টিনন্দন উপায়ে উপস্থাপন করা হয়েছে। একরঙা পোশাক দিয়ে সাজানো হয়েছে আর্দি মনোক্রোম যেখানে টিরেইন বা মাটির বর্নিল শেডগুলি উঠে এসেছে। উজ্জল রঙে ফোটানো ম্যাক্রো ফ্লোরাল মোটিফে দেখা যাবে ব্রুইজড্ ফ্লোরাল প্রিন্টস্টোরি। সামার পার্টির কথা মাথায় রেখে বাছাই করা হয়েছে একসেন্ট্রিক গ্রাফিক শিরোনামের প্রিন্টস্টোরি।









