মেথি ভেজানো পানি খেলে এত উপকার পাওয়া যায় জানতেন?

জীবনযাপন ডেস্ক
২১ আগস্ট ২০২৫, ১৯:৪০আপডেট : ২১ আগস্ট ২০২৫, ১৯:৪০

ভেজানো মেথির পানি শরীরের নানা উপকারে আসে। প্রাচীনকাল থেকেই আয়ুর্বেদ ও প্রাকৃতিক চিকিৎসায় মেথির ব্যবহার হয়ে আসছে। নিয়মিত সকালে খালি পেটে মেথি ভেজানো পানি খাওয়ার মাধ্যমে শরীর ভেতর থেকে সুস্থ থাকে এবং অনেক দীর্ঘমেয়াদী সমস্যার সমাধান পাওয়া যায়। জেনে নিন এটি খাওয়ার কিছু উপকারিতা সম্পর্কে। 

  • মেথি ভেজানো পানি হজমে সহায়তা করে। এটি কোষ্ঠকাঠিন্য কমায় এবং গ্যাস্ট্রিকের সমস্যাও হ্রাস করে।
  • মেথির বীজে থাকা দ্রবণীয় আঁশ রক্তের শর্করা নিয়ন্ত্রণে রাখে। নিয়মিত এই পানি খেলে ইনসুলিনের কার্যকারিতা বৃদ্ধি পেতে পারে।
  • মেথি পানি ক্ষুধা কমাতে সাহায্য করে। এতে থাকা ফাইবার অনেকক্ষণ পেট ভরা রাখে, ফলে অযথা খাবার খাওয়ার প্রবণতা কমে যায়। 
  • মেথি পানি কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমাতে সাহায্য করে। এতে হৃদরোগের ঝুঁকি হ্রাস পায়। 
  • অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিনসমৃদ্ধ মেথি পানি ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং চুল পড়া কমাতে সাহায্য করে। 
  • মেথিতে থাকা প্রদাহবিরোধী উপাদান শরীরের জয়েন্ট পেইন ও হাড়ের ব্যথা কমাতে সহায়ক হতে পারে।

কীভাবে খাবেন
রাতে এক গ্লাস পানিতে এক চামচ মেথি ভিজিয়ে রাখুন। সকালে খালি পেটে সেই পানি ছেঁকে খেয়ে নিন।

তথ্যসূত্র: ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসন, ওয়েবএমডি, জার্নাল অব ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলোজি 

/এনএ/
সম্পর্কিত
ঋতুস্রাবের যন্ত্রণাদায়ক দিনগুলোতে খাবারেই মিলতে পারে স্বস্তি
পেটের সমস্যা কমাতে ছাতুর উপকারিতা জানুন
হার্ট ভালো রাখতে ডায়েটে রাখুন ৫ ফল
সর্বশেষ খবর
স্বরাষ্ট্র সচিবকে ফোন করে কাঁদলেন এমপি মনিরুল হক
স্বরাষ্ট্র সচিবকে ফোন করে কাঁদলেন এমপি মনিরুল হক
‘আমরা গিয়ে দেখি, অপ্রতিম লাশকে একটি শেয়াল কামড়াচ্ছিল’
‘আমরা গিয়ে দেখি, অপ্রতিম লাশকে একটি শেয়াল কামড়াচ্ছিল’
শ্বেতাঙ্গদের পেছনে ফেলে ব্রিটেনে শীর্ষে বাংলাদেশি নতুন প্রজন্ম
শ্বেতাঙ্গদের পেছনে ফেলে ব্রিটেনে শীর্ষে বাংলাদেশি নতুন প্রজন্ম
প্রধানমন্ত্রীর বাসভবনে ব্যবহার হবে সৌরবিদ্যুৎ
প্রধানমন্ত্রীর বাসভবনে ব্যবহার হবে সৌরবিদ্যুৎ
সর্বাধিক পঠিত
৩ দফা বদলি, অবশেষে উপজেলা ছাড়লেন সেই এসিল্যান্ড
৩ দফা বদলি, অবশেষে উপজেলা ছাড়লেন সেই এসিল্যান্ড
শহীদ মিনারের মঞ্চ থেকে ওটিটি, কোথায় নেই রুনা খান
শহীদ মিনারের মঞ্চ থেকে ওটিটি, কোথায় নেই রুনা খান
ফের চাঙা স্বর্ণের বাজার
ফের চাঙা স্বর্ণের বাজার
নিজের বিরুদ্ধে করা ঝাড়ু মিছিল নিয়ে যা বললেন রুমিন ফারহানা
নিজের বিরুদ্ধে করা ঝাড়ু মিছিল নিয়ে যা বললেন রুমিন ফারহানা
বাড়লো সোনার দাম, ভরি কত
বাড়লো সোনার দাম, ভরি কত