ঘরের ভেতর এক টুকরো সবুজ

জীবনযাপন ডেস্ক
৩০ আগস্ট ২০২৫, ১১:০৪আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ১১:১৩

ইটকাঠের এই শহরে দিন দিন সবুজ কমছে। নাগরিক মন একটু সবুজের জন্য সুযোগ হলেই ঢাকা ছাড়তে চায়। কিন্তু নিজের ঘর কীভাবে বাসযোগ্য করা যায় সেটা ভাবতে গিয়ে গাছের আয়োজন এখন সবার জন্যই। ঘরের জানালায়, আসবাবেব মাথায়, বারান্দায় এখন সবুজের সমারোহ। কিন্তু জানেন কি ঘরের গাছের পরিচর্যা বাইরের গাছের থেকে কতটা ভিন্ন?

দরকার পর্যাপ্ত আলো

পর্যাপ্ত আলো-বাতাস না থাকলে প্রয়োজনে কৃত্রিম আলোর ব্যবস্থা করতে হবে (ছবি: সংগৃহিত)

অনেকেই অভিযোগ করেন, ঘরের ভেতর গাছ ভালো লাগলেও সেটা বেশি দিন বাঁচিয়ে রাখা যায় না। নার্সারিতে যারা গাছের প্রাথমিক জীবন নিয়ে কাজ করেন তারা বলছেন, বেশিরভাগ ইনডোর গাছের জন্য প্রাকৃতিক আলো খুব জরুরি, সেটা আমাদের মাথায় থাকে না। এমনকি বাসায় যদি পর্যাপ্ত আলো-বাতাস না থাকে তাহলে প্রয়োজনে কৃত্রিম আলোর ব্যবস্থা করতে হবে। তবে সেটা অবশ্যই বুঝে-শুনে বিশেষজ্ঞ জনদের পরামর্শ নিয়ে।

পানি দিতে হবে পরিমাপ মতো

গাছের পাতা মাঝে মাঝে স্প্রে করে ভিজিয়ে দিতে হয় (ছবি: সংগৃহীত)

নার্সারির পরিচর্যাকারী মান্নান বলেন, প্রয়োজন অনুযায়ী পানি দিন, অতিরিক্ত পানি যেন না হয়। মাটি শুকনো মনে হলে পানি দিতে হবে। গাছের পাতা মাঝে মাঝে স্প্রে করে ভিজিয়ে দিন, গাছকে সময় দিতে হবে। ধুলো জমলে পাতার ফটোসিনথেসিস কমে যায়, তাই ভেজা কাপড় দিয়ে পাতাগুলো মুছে দিন।

এই গাছেও সার লাগে

প্রতি এক-দু বছর পর পর গাছের আকার অনুযায়ী বড় পাত্রে স্থানান্তরিত করতে হবে (ছবি: সংগৃহীত)

খাবার না দিলে অনেক গাছ বেড়ে ওঠে না, পাতা নষ্ট হয়, ভেতরে ভেতরে গোড়া পচে যায়, যা বাইরে থেকে দেখা যায় না। হুট করে দেখা যায় গাছ মরে গেছে। প্রতি দুই-তিন মাস পর পর লিকুইড সার বা স্লো-রিলিজ ফার্টিলাইজার ব্যবহার করতে হবে। আশেপাশের যেকোনও নার্সারি থেকে জেনেও নিতে পারেন। তারা কোনও পারিশ্রমিক ছাড়াই পরামর্শ দিয়ে থাকেন।

এসবের পরও যে কাজটি আপনাকে অবশ্যই করতে হবে তা হলো প্রতি এক-দু বছর পর পর গাছের আকার অনুযায়ী বড় পাত্রে স্থানান্তরিত করতে হবে। নতুন পাত্রে ভালো মানের মাটি ও কম্পোস্ট ব্যবহারের পরে সেটার সঙ্গে গাছকে মানিয়ে নিতে সময় দিন।

/আরকে/
সম্পর্কিত
ঝুঁকিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় ২ হাজার ২০০ গাছ
আরাফাত ময়দানের ‘জিয়া ট্রি’ নিয়ে বাবার গল্প শোনালেন প্রধানমন্ত্রী
বিরল গাছ বাঁচাতে বিজ্ঞানীদের অন্তিম লড়াই
সর্বশেষ খবর
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু