কড়া রোদে ত্বক সামলানোর টিপস

জীবনযাপন ডেস্ক
০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৬:২৩আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৬:২৩

চলমান কড়া রোদের তাপে ত্বক সামলানো বেশ কঠিন বিষয়। তাছাড়া রোদে পোড়া ত্বকের যে ক্ষতি হয়, সেটি সামলিয়ে উঠতে প্রয়োজন নিয়মিত যত্নের। এ বিষয়ে কিছু দরকারি পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্রের কলোরাডো ভিত্তিক ত্বক-বিশেষজ্ঞ এলিজাবেথ মুলানস।

সানস্ক্রিন

ত্বককে ক্ষতিকর অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা করতে সানস্ক্রিন ব্যবহার জরুরি। আর একবার নয়, বার বার মাখার পরামর্শ দেন মুলানস।

প্রতি দু’ঘণ্টা পরপর সানস্ক্রিন মাখা উচিত। এটা ত্বক যেমন রোদে পোড়া থেকে রক্ষা করে তেমনি ত্বকের ক্যানসার হওয়ার ঝুঁকিও কমায়। আর ঠোঁটে মাখতেও ভোলা যাবে না। কারণ এই জায়গায় রোদে পোড়া সমস্যাও হয় আবার ক্যানসারও দেখা দিতে পারে।

বাজারে শুধু ঠোঁটে ব্যবহার করার জন্য সানস্ক্রিন পাওয়া যায়।

আর্দ্রতা

এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ পানিশূন্যতা থেকে ত্বক শুষ্ক, রুক্ষ হয়। দেখা দেয় ‘ব্রেইকআউটস’। আর এজন্য পর্যাপ্ত পানি পান করতে হবে। পানি পানে দেহের ভেতর থেকে যেমন শরীর আর্দ্র থাকে তেমনি বাইরে থেকে ত্বকের আর্দ্রতা ধরে রাখতে ব্যবহার করতে হবে ময়েশ্চারাইজার।

গরমে যদিও ত্বকে তৈলাক্তভাব হয় তারপরও ময়েশ্চারাইজার মাখা জরুরি। আর ঘন নয়, গরম পাতলা বা হালকা ময়েশ্চারাইজার ব্যবহার করতে হয়। এক্ষেত্রে ময়েশ্চারাইজার যুক্ত সানস্ক্রিন ব্যবহার করা হবে সবচেয়ে ভালো।

মেকআপ

গরমে যত কম মেকআপ ব্যবহার করা যায় ততই মঙ্গল। তাছাড়া লোমকূপ আটকে দিতেও দায়ী হয় মেকআপের উপাদান। মেকআপ করতে হলে, হালকা প্রসাধনী ব্যবহারের পাশাপাশি এসপিএফ যুক্ত মেকআপ ব্যবহার করার পরামর্শ দেন এই চিকিৎসক। কড়া রোদে ত্বক সামলানোর টিপস এক্সফলিয়েট

সানস্ক্রিন ব্যবহার যেমন গুরুত্বপূর্ণ তেমনি দেহ ঠাণ্ডা রাখতে ঘামও হয়। আর এই দুইয়ে মিলে আটকে যায় লোমকূপ। এই কারণে ত্বক এক্সফলিয়েট করা জরুরি। তবে ‘সানবার্ন’ বা রোদপোড়া ত্বক এক্সফলিয়েট করতে নিষেধ করেন তিনি।

পোশাক

শুধু পরিচর্যাই নয়, ত্বক রক্ষায় রোদ আটকায় এমন পোশাকও বেছে নেওয়ার পরামর্শ দেন এই চিকিৎসক। এজন্য মাথায় চওড়া টুপি পরা, তাপ থেকে বাঁচাতে চুলে স্কার্ফ দেওয়া, রোদে ছাতা ব্যবহার, চোখ রক্ষায় সানগ্লাস পরা ইত্যাদি ব্যবহার জরুরি।

মুখ ধোয়া

গরমে বারবার মুখ ধুতে ইচ্ছে এমনিতেই হয়। এক্ষেত্রে সাধারণ ও হালকা ক্লেঞ্জার ব্যবহার করে মুখ পরিষ্কারের প্রয়োজন। এছাড়া মুখ বেশি তৈলাক্ত বোধ হলে বা ঘাম বার বার মুছতে ব্লটিং পেপার বা টিস্যু ব্যবহার করতে পারেন।

/এমএম/
সম্পর্কিত
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম