এসি বিস্ফোরণ ঠেকাতে যে কাজ অবশ্য করণীয়

জীবনযাপন ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫৮আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫৮

এসি বিস্ফোরিত হওয়ার ঘটনা তুলনামূলকভাবে বিরল হলেও কয়েক বছরজুড়ে বেশ কয়েকটি ঘটনা শঙ্কা তৈরি করেছে। রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় একটি বাসায় এসি বিস্ফোরণের ঘটনায় নারী ও শিশুসহ একই পরিবারের চার জন দগ্ধ হয়েছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। কয়েকটি নির্দিষ্ট কারণে এটি ঘটতে পারে। সচেতন থাকলে বেশিরভাগ ঝুঁকি এড়ানো যায়।

যেসব কারণে বিস্ফোরণ ঘটতে পারে

ভেতরের তারে সমস্যা বা পুরনো তারের কারণে শর্ট সার্কিট হয়ে আগুন ও বিস্ফোরণ ঘটতে পারে। এসি লাগানোর সময় বিশেষ খেয়াল করতে হবে। পুরনো লাইনের ক্ষেত্রে হঠাৎ ভোল্টেজ বেড়ে যাওয়া বা কমে যাওয়া এসির কমপ্রেসর ও ক্যাপাসিটরে চাপ সৃষ্টি করে। এর ফলে বিস্ফোরণ ঘটতে পারে। 

এসির গ্যাস লিক হলে তা দাহ্য পরিবেশ তৈরি করতে পারে, যা স্পার্কের সংস্পর্শে বিস্ফোরণ ঘটাতে পারে। মাঝে মাঝে গ‍্যাস লাইন পরীক্ষার মাধ্যমে এটি এড়ানো যায়। 

কমপ্রেসরে ত্রুটি থাকলে, অতিরিক্ত গরম হয়ে গেলে বিস্ফোরিত হতে পারে। 

এসির চারপাশে বাতাস চলাচলের ব্যবস্থা না থাকলে অতিরিক্ত তাপ জমে যায়, যা বিস্ফোরণ বা অগ্নিকাণ্ড ঘটাতে পারে। এসি বিস্ফোরণ ঠেকাতে যে কাজ অবশ্য করণীয় কী ধরনের সাবধানতায় বিপদ কাটাবে

বছরে অন্তত ১–২ বার সার্ভিস ও গ্যাস প্রেসার চেক করান। 

সার্ভিসিংয়ের পরে লম্বা সময় বন্ধ থাকলে ছাড়ার আগে পুনরায় সার্ভিস করানো দরকার। 

ভোল্টেজের সমস্যা এড়াতে স্ট‍্যাবিলাইজার ব্যবহার করুন। 

খরচের কথা না ভেবে এসির জন্য আলাদা ব্রেকার ও মানসম্মত তার ব্যবহার করুন। 

কোনও অস্বাভাবিক গন্ধ বা গ্যাস লিক সন্দেহ হলে সঙ্গে সঙ্গে মেরামত করান। 

একই লাইনে ফ্রিজ, ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন ইত্যাদি ভারী যন্ত্র একসাথে চালাবেন না। 

যে কোনও মেরামত বা ইন্সটলেশনে প্রশিক্ষিত কারিগরের সাহায্য নিন।

/এমএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের