প্রাণহীন চুল নিয়ে বিব্রত?

জীবনযাপন ডেস্ক
১২ অক্টোবর ২০২৫, ১৩:১২আপডেট : ১২ অক্টোবর ২০২৫, ১৩:১২

নিয়মিত শ্যাম্পু করছেন চুল ধুচ্ছেন কিন্তু তারপরেও যেন চুলে প্রাণ নেই। নিয়মিত শ্যাম্পুর পরেও যদি চুল ঝরঝরে বা কোমল না হয়, তবে এর পেছনে কয়েকটি সাধারণ কারণ থাকতে পারে। হয় আপনি ভুল শ্যাম্পু ব্যবহার করছেন নাহয় আপনার শ্যাম্পু করার প্রক্রিয়ায় ভুল আছে। চুল ঝরঝরে থাকলে দেখতে লাগে স্নিগ্ধ, পরিচ্ছন্ন। শীতকালে এই সমস্যা বেশি হয়। তাই শীত নামার ঠিক আগমুহূর্তে প্রাণহীন চুল ঝরঝরে করার উপায় জানাচ্ছি-

ভুল শ্যাম্পু ও কন্ডিশনার বাছাই

আপনার চুলের ধরন অনুযায়ী শ্যাম্পু না হলে চুল রুক্ষ বা ঝরঝরে না হতে পারে। শুধু শ্যাম্পু করলে চুলের স্বাভাবিক তেল চলে যায়, ফলে চুল রুক্ষ হয়ে যায়। ফলে কী কন্ডিশনার ব্যবহার করবেন, কতটুকু সময় রাখবেন সেটাও আপনাকে জানতে হবে।

চুল ধোয়া প্রক্রিয়ায় ভুল

চুলে কখনোই গরম পানি ব্যবহার করবেন না। বেশি গরম পানিতে শ্যাম্পু করলে চুলের আর্দ্রতা হারায়। নিয়মিত তেল না দিলে চুল শুকিয়ে যায়। ফলে চুলে পরিমাণ মতো তেল দেবেন এবং সেই তেল চুল থেকে না যাওয়া অব্দি চুল ধুবেন ভালোভাবে। শ্যাম্পু করার পরে ঠিকমতো চুল না শুকানো বা ব্রাশ করা দরকার। প্রাণহীন চুল নিয়ে বিব্রত? ঠিক শ্যাম্পু ও কন্ডিশনার বেছে নিন

আপনার চুলের ধরন অনুযায়ী শ্যাম্পু বেছে নিন। শুষ্ক চুলের জন্য ময়েশ্চারাইজিং বা হাইড্রেটিং শ্যাম্পু ব্যবহার করুন। তৈলাক্ত চুলের জন্য ক্ল্যারিফাইং শ্যাম্পু ব্যবহার করুন, তবে নিয়মিত নয়। শ্যাম্পু একবার করে ফ্যানা হলেই ভাববেন না চুল পরিষ্কার হয়েছে। মাথার ত্বকে যেন ঠিকভাবে পরিষ্কার হয় সেদিকে লক্ষ্য রাখবেন। প্রতিবার শ্যাম্পুর পর ভালো মানের কন্ডিশনার ব্যবহার করুন। কন্ডিশনার ছাড়া চুলে ঝরঝরা ভাব আশা করবেন না। প্রতিবার শ্যাম্পুর পরে ২-৫ মিনিট কন্ডিশনার লাগিয়ে রাখুন। চুলের নিচের অংশে বেশি কন্ডিশনার ব্যবহার করুন, মাথার ত্বকে নয়।

তেল ও পানির বিষয়ে সতর্ক থাকুন

চুলে কখনোই গরম পানি ব্যবহার করবেন না। গরম পানি চুলের আর্দ্রতা কেড়ে নেয়, ঠাণ্ডাপানি চুল ঝরঝরে করে। সপ্তাহে ১-২ বার নারিকেল তেল, অলিভঅয়েল মাস্ক ব্যবহার করুন। শ্যাম্পুর আগে ২০ মিনিট তেল লাগিয়ে রাখলে চুল বেশি কোমল ও ঝরঝরে হয়। ভেজা চুলে আঁচড়াবেন না। তোয়ালে দিয়ে চুল ঘষবেন না, শুধু চাপ দিয়ে পানি টেনে নিন। চুল শুকানোর পর দেহের তাপমাত্রায় শুকান। হেয়ারড্রায়ার কম ব্যবহার করুন। বাতাসে শুকাতে দিন। প্রাণহীন চুল নিয়ে বিব্রত? বালিশ ব্যবহারে সতর্ক হোন

সিল্ক বা সাটিন বালিশের কাভার ব্যবহার করুন। এতে ঘর্ষণ কম হয়, চুল কম রুক্ষ হয়। চুলের যত্ন নিতে হবে নিয়মিত। একদিনে ফল না পেলেও ধৈর্য ধরে এখানে উল্লেখ করা বিষয়গুলো অনুসরণ করলে ধীরে ধীরে চুল কোমল, ঝরঝরে ও প্রাণবন্ত হবে।

চুল ঝরঝরে করতে প্রাকৃতিক হেয়ার মাস্ক ব্যবহার করতে পারেন। ঘরেই বানিয়ে নিন মাস্কটি। ডিম, দই আর মধু মিশিয়ে মিক্স বানিয়ে চুলে লাগিয়ে ৩০ মিনিট রেখে দিন, তারপর শ্যাম্পু করুন। অ্যালোভেরা জেল সরাসরি চুলে লাগিয়ে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। প্রাণহীন চুল নিয়ে বিব্রত?

/এমএম/
সম্পর্কিত
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
একই চিরুনি দিয়ে চুলে ‘অভিযান’ কতদিন?
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম