মজাদার আখনি বিরিয়ানি রেসিপি

জীবনযাপন ডেস্ক
২৪ মে ২০২৬, ০৮:০০ আপডেট : ২৪ মে ২০২৬, ০৮:০০

আখনি বিরিয়ানি উপমহাদেশের ঐতিহ্যবাহী একটি সুগন্ধি ও সমৃদ্ধ স্বাদের খাবার, যা মসলার অনন্য সংমিশ্রণ ও ধীর রান্নার কৌশলের কারণে আলাদা স্বাদে ভরপুর হয়। বিশেষ পারিবারিক আয়োজন, দাওয়াত কিংবা উৎসবের টেবিলে এই বিরিয়ানি এক অনন্য আকর্ষণ হিসেবে জায়গা করে নেয়। সঠিক পরিমাণ মসলা, মাংস ও চালের ভারসাম্য রক্ষা করতে পারলে ঘরেই তৈরি করা যায় রেস্টুরেন্ট-মানের আখনি বিরিয়ানি। নিচে দেওয়া হলো এর উপকরণ ও ধাপে ধাপে প্রণালি।

উপকরণ-১

চিনিগুঁড়া চাল ২ কেজি, মাংস ৪ কেজি, পেঁয়াজ কুচি ২ কেজি, রসুনবাটা ২০০ গ্রাম, আদাবাটা ২০০ গ্রাম, সাদা সরিষা ৫০ গ্রাম, চিনাবাদাম ৫০ গ্রাম, নারকেল কুচি ২০০ গ্রাম, মরিচ গুঁড়া ৩ টেবিল চামচ, হলুদ গুঁড়া ২ টেবিল চামচ, গরমমসলা পরিমাণমতো, টমেটো ১ কেজি, কাঁচা মরিচ ১০–১২টি, তেল ১ কাপ, ঘি ১ কাপ, জিরা গুঁড়া ১ টেবিল চামচ, ধনে গুঁড়া ১ টেবিল চামচ, টকদই ২ কাপ, লবণ ও গরম পানি পরিমাণমতো। 

উপকরণ-২

এলাচি ১০টি, দারুচিনি (২ ইঞ্চি) ৪ টুকরা, লবঙ্গ ১০টি, জায়ফল ১টি, জয়ত্রী ২ টেবিল চামচ, শাহি জিরা ২ চা চামচ, কেওড়া ২ টেবিল চামচ, গোলাপজল ২ টেবিল চামচ। 

প্রণালি

প্রথমে চাল ও মাংস ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। এরপর গরম পানি ছাড়া মাংসে উপকরণ-১-এর সব মসলা, তেল ও ঘি মেখে চুলায় বসাতে হবে। মাঝারি আঁচে মাংস সেদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করতে হবে এবং মাঝেমধ্যে নেড়ে দিতে হবে।

মাংস সেদ্ধ হলে এতে চাল দিয়ে পাঁচ মিনিট কষাতে হবে। এরপর পরিমাণমতো গরম পানি দিতে হবে।

অন্যদিকে উপকরণ-২-এর মসলা তাওয়ায় হালকা ভেজে গুঁড়া করে নিতে হবে। চাল ও মাংসের পানি শুকিয়ে এলে এই গুঁড়া মসলা দিয়ে দমে বসাতে হবে। চাল ফুটে উঠলে কেওড়া ও গোলাপজল যোগ করতে হবে।

শেষে কিছুক্ষণ দমে রেখে নামিয়ে বড় পাত্রে বেরেস্তা ছড়িয়ে পরিবেশন করতে হবে।

/এমএএল/
সম্পর্কিত
মাছের মাথা দিয়ে মিক্সড শাক-সবজির চচ্চড়ি
নারকেল ও ডিম দিয়ে কাঁঠালের বিচি
নামিদামি হোটেলের সবজি এত মজার হয় কেন? জানুন বাবুর্চিদের ট্রিকস
সর্বশেষ খবর
চেকপোস্টে গাড়ি নিয়ে আত্মঘাতী হামলা: পাকিস্তানে প্রাণ হারালেন ১১ জন
চেকপোস্টে গাড়ি নিয়ে আত্মঘাতী হামলা: পাকিস্তানে প্রাণ হারালেন ১১ জন
তিন ভাইবোনসহ ৪ জনের মৃত্যু: ডাকলেও সহায়তা নেননি ট্রলারের মাঝি
তিন ভাইবোনসহ ৪ জনের মৃত্যু: ডাকলেও সহায়তা নেননি ট্রলারের মাঝি
বিচারকদের সংকট ও আবাসন সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস প্রধান বিচারপতির
বিচারকদের সংকট ও আবাসন সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস প্রধান বিচারপতির
স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেফতার ৪ আসামি রিমান্ডে
স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেফতার ৪ আসামি রিমান্ডে
সর্বাধিক পঠিত
সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
কক্সবাজার বিমানবন্দর সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কী কারণে হাফেজি পড়া ছেলেকে হত্যা করলেন বাবা, জানালেন জবানবন্দিতে
কী কারণে হাফেজি পড়া ছেলেকে হত্যা করলেন বাবা, জানালেন জবানবন্দিতে
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!