নামিদামি হোটেলের সবজি এত মজার হয় কেন? জানুন বাবুর্চিদের ট্রিকস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুলাই ২০২৬, ০৮:১৫ আপডেট : ০৫ জুলাই ২০২৬, ১৮:৫৪

নামিদামি হোটেলের সবজি কেন এত বেশি সুস্বাদু হয়— এই প্রশ্ন প্রায় সবার মনেই আসে। বাসায় একই উপকরণে রান্না করলেও সেই রেস্টুরেন্টের মতো স্বাদ পাওয়া যায় না। আসলে এর পেছনে থাকে বিশেষ কিছু রান্নার কৌশল, ধাপে ধাপে মসলা ব্যবহার এবং সঠিক টেকনিক। আজ থাকছে এমনই একটি হোটেল-স্টাইল সবজি রেসিপি; যা ঘরেই সহজে তৈরি করা যায় এবং স্বাদ হবে একেবারে রেস্টুরেন্টের মতো।

উপকরণ

গাজর, কাঁচা পেঁপে, আলু, ফুলকপি, বরবটি, মিষ্টি কুমড়া, পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোটা গরম মসলা, বাদাম বাটা, কাঁচা মরিচ, তেল ও লবণ।

প্রস্তুত প্রণালি

প্রথমে একটি হাঁড়িতে পানি গরম করুন। পানি ফুটে উঠলে সামান্য লবণ দিন। এরপর গাজর, কাঁচা পেঁপে ও আলু কেটে দিয়ে ৩-৪ মিনিট ভাপিয়ে নিন। পরে ফুলকপি ও বরবটি যোগ করুন। কিছুক্ষণ পর মিষ্টি কুমড়াও দিয়ে দিন। সবজি প্রায় ৮০ শতাংশ সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিন। এই সেদ্ধ করা পানিটা পরে রান্নায় ব্যবহার হবে।

এবার কড়াইয়ে ২ টেবিল চামচ তেল গরম করে গোটা গরম মসলা ফোড়ন দিন। মসলার সুগন্ধ বের হলে কুচি করা পেঁয়াজ দিয়ে ভেজে নিন।

পেঁয়াজ নরম হলে এতে আদা বাটা ও রসুন বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। এরপর সেদ্ধ সবজির পানি আধা কাপ যোগ করুন। তারপর ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, হলুদ ও স্বাদমতো লবণ দিন। মসলা ভালোভাবে কষিয়ে নিন।

মসলা থেকে তেল ছাড়তে শুরু করলে এতে বাদাম বাটা ও কাঁচা মরিচ দিন। কিছুক্ষণ কষিয়ে নিয়ে সেদ্ধ সবজি যোগ করুন। ভালোভাবে মিশিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করুন, যাতে সবজি মসলার সঙ্গে মাখা মাখা হয়ে যায়।

সবশেষে আলাদা একটি কড়াইয়ে সামান্য তেল গরম করে শুকনো মরিচ ও জিরা ফোড়ন দিন। এরপর কুচি করা পেঁয়াজ লালচে করে ভেজে নিন। এই তড়কা সবজির ওপর ঢেলে দিলেই তৈরি হয়ে যাবে একেবারে হোটেল-স্টাইল সুস্বাদু সবজি।

পরিবেশন

গরম ভাত, পোলাও বা রুটির সঙ্গে পরিবেশন করুন রেস্টুরেন্ট স্টাইল এই সুস্বাদু সবজি।

/এমএএল/আরকে/
সম্পর্কিত
পাউরুটির সাইডের বাদামি অংশ না ফেলে বানিয়ে নিন ৩ সুস্বাদু পদ
মাত্র ২০ সেকেন্ডেই রসুনের খোসা ছাড়ান রন্ধনশিল্পী পঙ্কজের কৌশলে
সেদ্ধ ডিমের খোসা ছাড়াতে আর ঝামেলা নয়, রইল সহজ কৌশল
সর্বশেষ খবর
বিশ্বে প্রতিদিন যৌনবাহিত সংক্রমণে আক্রান্ত ১০ লাখের বেশি মানুষ
বিশ্বে প্রতিদিন যৌনবাহিত সংক্রমণে আক্রান্ত ১০ লাখের বেশি মানুষ
সীমান্ত দিয়ে পলাতক কেউ ঢুকলে গ্রেফতার, সার্চলাইট-ড্রোনের মাধ্যমে চলছে নজরদারি
বিজিবির ময়মনসিংহ সেক্টর কমান্ডার সীমান্ত দিয়ে পলাতক কেউ ঢুকলে গ্রেফতার, সার্চলাইট-ড্রোনের মাধ্যমে চলছে নজরদারি
প্যারিস হয়ে নিউইয়র্ক যাচ্ছেন খলিলুর রহমান
প্যারিস হয়ে নিউইয়র্ক যাচ্ছেন খলিলুর রহমান
সরকার নোট অব ডিসেন্ট মেনেই জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন করবে: মাহদী আমিন
সরকার নোট অব ডিসেন্ট মেনেই জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন করবে: মাহদী আমিন
সর্বাধিক পঠিত
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
গোপালগঞ্জে বিজিবির কার্যক্রম কী, স্পষ্ট করলো বাহিনীটি
গোপালগঞ্জে বিজিবির কার্যক্রম কী, স্পষ্ট করলো বাহিনীটি
প্লাটুন কী, এক প্লাটুনে কত জনবল থাকে
প্লাটুন কী, এক প্লাটুনে কত জনবল থাকে
বেনাপোল সীমান্তে ভারতের হিন্দু সুরক্ষা সমিতির সমাবেশ: ছিলেন মন্ত্রী-বিধায়ক
বেনাপোল সীমান্তে ভারতের হিন্দু সুরক্ষা সমিতির সমাবেশ: ছিলেন মন্ত্রী-বিধায়ক