এই গরমে রক্ষা করবে পানি

লাইফস্টাইল ডেস্ক
১২ এপ্রিল ২০১৬, ১৫:৪৭আপডেট : ১২ এপ্রিল ২০১৬, ১৬:০২

পানি

ভীষণ গরম, এই সময় সূর্য সরাসরি বিষুবরেখার উপর অবস্থান করবে। ফলে আগামী ৫দিন এশিয়ার বেশিরভাগ জায়গায় তাপমাত্রা বৃদ্ধি পাবে। এই সময় তাপমাত্রা ৪০ ডিগ্রি পর্যন্ত উঠানামা করবে। এর ফলে ডি-হাইড্রেশন ও সান স্ট্রোক হওয়ার সম্ভাবনা প্রবল। একারণে নিজে সহ পরিবারের সবাইকে পরিমাণ মতো পানি পান করাতে হবে।

এইসব খাদ্যাভাস পরিবর্তনই হবে নিজেকে রক্ষা করার মূলমন্ত্র। প্রথমেই খাবারের তালিকা থেকে ভারি খাবার এই কয়দিনের জন্য বাদ দিন। পোলাউ মাংস রোস্ট এগুলো একদম রান্না করা যাবে না। পনির, ঘি, বাটার দেওয়া খাবারও এড়িয়ে চলতে হবে।

খেতে হবে শুধু সবজ্বি, পাতলা ঝোল এবং ফল। প্রচুর ফল খান। মাছ খাওয়া যেতে পারে কিন্তু মাংস এড়িয়ে চলাটাই শ্রেয়।

যেহেতু সামনে তিনদিন ছুটি, বর্ষবরণের মতো বড় একটি উৎসব রয়েছে সামনে। প্রচুর ঘোরাঘুরি হবে সবার তাই দরকার পানি। পানির অভাব পূরণ করতে কোক, পেপসি না খেয়ে ডাব, শশা, ও প্রচুর পানি আছে এরকম ফল খাওয়াই সবচেয়ে ভালো হবে। আর পানির বিকল্প তো পানিই। পানি খান বেশি করে।

এত গরমে হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই বাইরে গেলেও ছায়াযুক্ত স্থান খুঁজে বের করে বসার চেষ্টা করবেন। আর সঙ্গে যেনও একটি বড় পানির বোতল থাকে এটি হচ্ছে প্রধান পরামর্শ। আর বাড়িতে সম্ভব হলে বেশ কয়েকবার ঠাণ্ডা পানি দিয়ে গোসল করুন।

সারাক্ষণ পানি খান, আর গরম থেকে রক্ষা পান।

/এফএএন/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে