নতুন দিনে মিষ্টিমুখ: আমের ক্ষীর

লাইফস্টাইল ডেস্ক
১৩ এপ্রিল ২০১৬, ১৮:৩৪আপডেট : ১৩ এপ্রিল ২০১৬, ১৮:৩৫

আমের ক্ষীর-১

দুদিন পরই আম পাকবে। কিন্তু বাজারে এখনই পাকা আম পাওয়া যাচ্ছে। কোথা থেকে পাওয়া যাচ্ছে সেটি জানা নেই। তবে নতুন বছরে একটু আমের ক্ষীর হয়ে গেলে মন্দ হয় না। চটপট করা যায় এই ক্ষীরটি। তো কালকে পহেলা বৈশাখের প্রথম প্রভাতে হয়ে যাক ক্ষীর।

উপকরণ:

পাকা আম-৩টা

দুধ- ১ লিটার

বাসমতী চাল-১৫০ গ্রাম

চিনি-১২০ গ্রাম

কিসমিস-৫০ গ্রাম

আমন্ড-৫০ গ্রাম

গোলাপ জল-১ চা চামচ

এলাচ গুঁড়ো-১ চা চামচ

পেস্তা-কুচানো(গার্নিশ করার জন্য)

আমের ক্ষীর

প্রণালী:

পাকা আম টুকরো করে কেটে নিন। ব্লেন্ডারে দিয়ে পিউরি বানিয়ে রাখুন। একটা ডেকচিতে দুধ ফুটিয়ে ঘন করে অর্ধেক করে নিন। এর মধ্যে বাসমতী চাল দিয়ে অন্তত ২৫ মিনিট ফোটাতে থাকুন। ক্রমাগত নাড়তে থাকবেন। যতক্ষণ না চাল নরম হয়ে আসে। আঁচ বন্ধ করে চিনি মিশিয়ে ঠান্ডা হতে দিন। ঠান্ডা হলে আমের পিউরি ও বাকি উপকরণ মিশিয়ে দিন। ভাল করে নেড়ে নিয়ে ফ্রিজে রেখে জমিয়ে নিন। পরিবেশ করার সময় ওপরে পেস্তাকুচি ছড়িয়ে পরিবেশন করুন।

ছবি: শারমিন জাহান

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান