‘মান্নাত’-এর অন্দরমহলে বদলের ছোঁয়া, পেছনে যুক্ত হচ্ছে নতুন তলা

জীবনযাপন ডেস্ক
২৫ আগস্ট ২০২৬, ১৬:০৭আপডেট : ২৫ আগস্ট ২০২৬, ১৬:০৭

মুম্বাইয়ের বান্দস্ট্যান্ডে সমুদ্রের দিকে মুখ করে দাঁড়িয়ে থাকা ‘মান্নাত’ শুধু শাহরুখ খানের ঠিকানা নয়, এটি বলিউডের অন্যতম পরিচিত স্থাপত্য-নিদর্শনও। সময়ের সঙ্গে তারকাখ্যাতির মতোই বেড়েছে এই বাড়ির পরিসর ও মূল্য। এবার সেই ঐতিহ্যবাহী ঠিকানাতেই যোগ হচ্ছে নতুন কিছু। সংস্কারের অংশ হিসেবে ‘মান্নাত’-এর পেছনের দিকে আরও কয়েকটি তলা যুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন প্রযোজক ও রিয়েল এস্টেট ব্যবসায়ী আনন্দ পণ্ডিত।

পেছনের অংশে বাড়ছে ‘মান্নাত’

রবি কেওয়ালরামানির পডকাস্টে নিজের রিয়েল এস্টেট ব্যবসা নিয়ে কথা বলার সময় আনন্দ পণ্ডিত জানান, বর্তমানে শাহরুখ খানের একটি নয়, দুটি সম্পত্তির কাজের সঙ্গে তিনি যুক্ত। এর মধ্যে একটি হলো শাহরুখের বহুল পরিচিত বাড়ি ‘মান্নাত’।

প্রায় ৩০০ কোটি রুপি মূল্যমানের এই বাড়ির সংস্কার সম্পর্কে পণ্ডিত বলেন, “আমরা মান্নাতের পেছনের অংশে আরও কয়েকটি তলা যুক্ত করছি।”

অর্থাৎ, বাড়িটির সামনের পরিচিত অবয়বকে অক্ষুণ্ন রেখেই পেছনের অংশে বাড়ানো হচ্ছে নির্মিত পরিসর। এর ফলে ‘মান্নাত’-এর অভ্যন্তরীণ জায়গা ও ব্যবহারের সুযোগ আরও বাড়তে পারে।

তারকাদের পছন্দের প্রকল্প

রিয়েল এস্টেট ব্যবসার প্রসঙ্গে আনন্দ পণ্ডিত জানান, তার একটি প্রকল্পে বেশ কয়েকজন বলিউড তারকা সম্পত্তি কিনেছিলেন। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর প্রতিবেদন অনুযায়ী, হৃতিক রোশন কিনেছিলেন দুটি তলা, রাকেশ রোশন তিনটি এবং অজয় দেবগন একটি তলা।

পণ্ডিতের ভাষায়, ওই প্রকল্পটি সে সময় একটি ‘আইকনিক’ প্রকল্পে পরিণত হয়েছিল। তার দাবি, তাদের ক্রেতাদের বড় অংশই তারকা এবং বলিউডের প্রায় ৮০ থেকে ৯০ শতাংশই লোটাসের সঙ্গে যুক্ত।

শাহরুখের প্রথম মুম্বাইয়ের ঠিকানাও ছিল বিশেষ

শাহরুখের সঙ্গে রিয়েল এস্টেটের আরেকটি অভিজ্ঞতার কথাও জানিয়েছেন পণ্ডিত। কার্টার রোডের শ্রী অমৃত সোসাইটির একটি পুনর্নির্মাণ প্রকল্প নিয়ে কাজ করার সময় তিনি জানতে পারেন, জায়গাটির সঙ্গে শাহরুখের ব্যক্তিগত স্মৃতি জড়িয়ে রয়েছে।

দিল্লি থেকে মুম্বাইয়ে আসার পর ওই সোসাইটিতেই শাহরুখ তার প্রথম অ্যাপার্টমেন্ট কিনেছিলেন বলে জানান অভিনেতা। বিষয়টি জানতে পেরে পণ্ডিতের আগ্রহ আরও বেড়ে যায়।

শাহরুখ তখন নাকি এতটাই উচ্ছ্বসিত হয়েছিলেন যে পণ্ডিতকে বলেছিলেন, “আমার উচিত সোসাইটির চেয়ারম্যানকে ফোন করে বলা, সম্পত্তিটি যেন শুধু লোটাসকেই দেওয়া হয়।”

পণ্ডিত বলেন, শাহরুখের ওই আবেগ তার নিজের আগ্রহও বাড়িয়ে দিয়েছিল। তবে জায়গাটির আয়তন ও অবস্থান এমনিতেই তার পছন্দ হয়েছিল।

সংস্কারের সময় বদলেছে ঠিকানা

‘মান্নাত’-এর বড় ধরনের সংস্কারকাজ শুরুর আগে ২০২৫ সালের এপ্রিল মাসে শাহরুখ খান ও তার পরিবার সাময়িকভাবে বান্দ্রার পালি হিলের বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ‘পূজা কাসা’-তে চলে যান।

সংস্কারকাজের কারণে সাময়িকভাবে ঠিকানা বদলালেও ‘মান্নাত’-এর সঙ্গে শাহরুখের সম্পর্ক অবশ্যই আলাদা। বছরের পর বছর ধরে এই বাড়ি হয়ে উঠেছে তার তারকাখ্যাতির অন্যতম প্রতীক।

শুধু বাড়ি নয়, শাহরুখের পরিচয়ের অংশ

ছয়তলা এই প্রাসাদসম বাড়িটি এখন আর নিছক একটি বিলাসবহুল আবাসন নয়। ঈদ কিংবা শাহরুখের জন্মদিনে হাজারো ভক্ত বান্দস্ট্যান্ডে ভিড় করেন শুধু এক ঝলক তাদের প্রিয় তারকাকে দেখার আশায়। পেছনে তখন মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে ‘মান্নাত’ শাহরুখের দীর্ঘ ক্যারিয়ার ও জনপ্রিয়তার নীরব সাক্ষী হয়ে। এবার সেই পরিচিত বাড়িতেই যুক্ত হচ্ছে আরও কয়েকটি তলা।

সূত্র: এনডিটিভি

/এমএএল/
সম্পর্কিত
মেঝে মোছার পরও দাগ থেকে যায়? পরিষ্কারের আগে করুন এই কাজ
ভাঙচুর ছাড়াই পুরোনো বাড়িকে স্মার্ট করার উপায়
ঘর বারবার অগোছালো হয়ে যাচ্ছে? কিছু অভ্যাসেই মিলবে পরিপাটি অন্দর
সর্বশেষ খবর
পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক
পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক
চীনে নীরবে ঘটছে যে বিপ্লব
চীনে নীরবে ঘটছে যে বিপ্লব
হত্যা মামলায় সাবেক এমপি সাইফুলসহ ১৩ জনকে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ
হত্যা মামলায় সাবেক এমপি সাইফুলসহ ১৩ জনকে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ
বাংলাদেশ-ব্রাজিল ম্যাচ হলে ফুটবলে কতটুকু উন্নতি হবে, প্রশ্ন ক্রীড়া প্রতিমন্ত্রীর
বাংলাদেশ-ব্রাজিল ম্যাচ হলে ফুটবলে কতটুকু উন্নতি হবে, প্রশ্ন ক্রীড়া প্রতিমন্ত্রীর
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ
মানি এক্সচেঞ্জে ডলার কেনা-বেচার নতুন দর নির্ধারণ
মানি এক্সচেঞ্জে ডলার কেনা-বেচার নতুন দর নির্ধারণ