তালের মৌসুমে মিষ্টিমুখ হোক একটু অন্যরকম

জীবনযাপন ডেস্ক
০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০

চলছে তালের মৌসুম। এই সময় তালের রস দিয়ে পিঠা-পায়েসসহ নানা রকম ঐতিহ্যবাহী পদ তৈরির ধুম পড়ে যায় বাঙালি ঘরে। তবে চেনা স্বাদের বাইরে এবার তাল দিয়ে বানিয়ে দেখতে পারেন একটু ভিন্নধর্মী মিষ্টি। দেশীয় তালের সঙ্গে বিদেশি ধাঁচের পুডিংয়ের মিলনে তৈরি এই পদ স্বাদে যেমন নতুন, তেমনই পরিবেশনেও আনবে বৈচিত্র্য। তালের মৌসুমে এমন অভিনব মিষ্টি দিয়ে চমকে দিতে পারেন প্রিয়জনদের।

উপকরণ

১ কাপ তালের ক্বাথ, ২ কাপ দুধ, আধা কাপ চিনি, ১০ গ্রাম আগর-আগর পাউডার, ৩ টেবিল চামচ কর্নফ্লাওয়ার, এক চিমটি এলাচ গুঁড়ো এবং সাজানোর জন্য সামান্য কাজু-কিশমিশ ও ঘি।

যেভাবে বানাবেন

প্রথমে আধা কাপ পানিতে আগর-আগর ভিজিয়ে রাখুন। কর্নফ্লাওয়ার ব্যবহার করলে সেটি অল্প ঠান্ডা পানিতে ভালোভাবে গুলে নিন।

এবার একটি প্যানে দুধ ও চিনি দিয়ে মাঝারি আঁচে জ্বাল দিন। দুধ গরম হয়ে এলে ভেজানো আগর-আগর পানিসহ দিয়ে ক্রমাগত নাড়তে থাকুন। আগর-আগর পুরোপুরি গলে দুধের সঙ্গে মিশে গেলে তালের ক্বাথ ও এলাচ গুঁড়ো যোগ করুন।

মিশ্রণটি আরও ৫ থেকে ৭ মিনিট মাঝারি আঁচে নাড়তে থাকুন। কিছুটা ঘন হয়ে এলে চুলা বন্ধ করে দিন। এরপর পুডিংয়ের জন্য পছন্দের ছাঁচ বা আকৃতির পাত্রে মিশ্রণটি ঢেলে দিন।

প্রথমে ঘরের স্বাভাবিক তাপমাত্রায় ঠান্ডা হতে দিন। এরপর ফ্রিজে রেখে দিন ২ থেকে ৩ ঘণ্টা। পুডিং জমে গেলে ছাঁচ থেকে বের করে পছন্দমতো টুকরো করুন।

আরও আকর্ষণীয় করে তুলতে সামান্য ঘিয়ে কাজু-কিশমিশ ভেজে ওপরে ছড়িয়ে দিতে পারেন। ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন তাল দিয়ে তৈরি এই নরম, সুগন্ধি পুডিং।

/এমএএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাদকদ্রব্য নিয়ন্ত্রণে দশ জেলায় ২২ ট্রাইব্যুনাল গঠন 
মাদকদ্রব্য নিয়ন্ত্রণে দশ জেলায় ২২ ট্রাইব্যুনাল গঠন 
জান্নাতুন নূর সাইমুমের অনলাইন একক চিত্রকর্ম প্রদর্শনী ‘বোধ’
জান্নাতুন নূর সাইমুমের অনলাইন একক চিত্রকর্ম প্রদর্শনী ‘বোধ’
ইটালিয়ান না চীনা, কেশচর্চায় কোন কৌশল বেছে নেবেন?
ইটালিয়ান না চীনা, কেশচর্চায় কোন কৌশল বেছে নেবেন?
হরমুজে সেনা পাঠাচ্ছে দক্ষিণ কোরিয়া?
হরমুজে সেনা পাঠাচ্ছে দক্ষিণ কোরিয়া?
সর্বাধিক পঠিত
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা