ইটালিয়ান না চীনা, কেশচর্চায় কোন কৌশল বেছে নেবেন?

জীবনযাপন ডেস্ক
০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০

চুল সুন্দর ও স্বাস্থ্যোজ্জ্বল রাখতে শুধু ভালো শ্যাম্পু বা কন্ডিশনার ব্যবহার করলেই হয় না। কেশসজ্জাশিল্পীদের মতে, চুলের যত্নের শুরু হওয়া উচিত মাথার ত্বক পরিষ্কার ও সুস্থ রাখার মধ্য দিয়ে। তবে এ যত্নের পদ্ধতি দেশভেদে বেশ আলাদা।

ইটালির কেশচর্চায় গুরুত্ব পায় মাথার ত্বক পরিষ্কার রাখা ও নিয়ম মেনে শ্যাম্পু করা। অন্যদিকে চীনা কেশচর্চায় রয়েছে নিয়মিত চুল আঁচড়ানো, মাথার ত্বকে ম্যাসাজ এবং দীর্ঘদিনের কিছু ঘরোয়া পদ্ধতির ব্যবহার। দুই দেশের কৌশল থেকেই নেওয়া যেতে পারে প্রয়োজনীয় কিছু অভ্যাস।

ইটালিয়ান কৌশল: শ্যাম্পুর সময় পাঁচ জায়গায় ম্যাসাজ

ইতালির বিখ্যাত কেশসজ্জাশিল্পী রোসানো ফেরেত্তির মতে, ছোটবেলা থেকেই সেখানে চুলের যত্নের গুরুত্ব শেখানো হয়। পারিবারিকভাবেই কেশচর্চার নানা অভ্যাস প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসে।

ইতালিয়ান পদ্ধতিতে শ্যাম্পু করার সময় মাথার ত্বকের পাঁচটি জায়গায় বিশেষভাবে ম্যাসাজ করার পরামর্শ দেওয়া হয়। এগুলো হলো কপালের ওপরের অংশ, মাথার পেছনে ঘাড়ের কাছের অংশ, মাথার মাঝখান এবং দুই কানের ওপরের অংশ।

শ্যাম্পু করার সময় আঙুলের ডগা দিয়ে এসব জায়গায় ভালোভাবে ম্যাসাজ করলে মাথার ত্বক পরিষ্কার করার পাশাপাশি চুলের গোড়াতেও যত্ন নেওয়া হয়।

আর শুধু একবার শ্যাম্পু করেই থেমে যাওয়ার পক্ষপাতী নন ইতালিয়ান কেশসজ্জাশিল্পীরা। তাঁদের মতে, মাথার ত্বকে তেল, ধুলা ও ময়লা বেশি জমলে দুইবার শ্যাম্পু করলে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা সহজ হয়।

চীনা কৌশল: চুল আঁচড়ানোতেও যত্ন

চীনা কেশচর্চায় মাথার ত্বক পরিষ্কার রাখার পাশাপাশি নিয়মিত চুল আঁচড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়।

নরম দাঁতের চিরুনি দিয়ে ভালোভাবে চুল আঁচড়ালে মাথার ত্বকে জমে থাকা মৃত কোষ কিছুটা দূর হয়। একই সঙ্গে মাথার ত্বকে রক্তসঞ্চালনেও সহায়তা করতে পারে। চুলের জট কম থাকায় আঁচড়ানোর সময় টান লেগে চুল ছিঁড়ে যাওয়ার ঝুঁকিও কমে।

চীনা কেশসজ্জাশিল্পীরা শ্যাম্পু করার সময় আঙুলের ডগা দিয়ে বৃত্তাকারে মাথার ত্বকে ম্যাসাজ করার পরামর্শ দেন। এতে মাথার ত্বক পরিষ্কার করার পাশাপাশি আরামও পাওয়া যায়।

চালের পানির পুরোনো কৌশল

চীনা কেশচর্চার সঙ্গে চালের পানির ব্যবহার দীর্ঘদিন ধরে যুক্ত। শ্যাম্পু ও অন্যান্য পরিচর্যার পাশাপাশি ঘরোয়া এই পদ্ধতিও সেখানে বেশ পরিচিত।

তবে চুলের ধরন ও মাথার ত্বকের অবস্থা সবার এক নয়। তাই কোনো ঘরোয়া উপাদান নিয়মিত ব্যবহারের আগে সেটি নিজের চুলের জন্য উপযোগী কি না, তা বিবেচনা করা জরুরি।

কোনটি অনুসরণ করবেন?

আসলে ইটালিয়ান বা চীনা একটিকে বেছে নেওয়ার প্রয়োজন নেই। দুই পদ্ধতির কিছু অভ্যাস একসঙ্গেও অনুসরণ করা যায়।

শ্যাম্পু করার সময় মাথার ত্বকে আলতো করে ম্যাসাজ করা, নিয়মিত চুল আঁচড়ানো এবং মাথার ত্বক পরিষ্কার রাখার অভ্যাস সবই কেশচর্চার রুটিনে রাখা যেতে পারে।

তবে ম্যাসাজের সময় নখ দিয়ে মাথার ত্বক ঘষে আঘাত করা, অতিরিক্ত জোরে চুল আঁচড়ানো বা চুলের সঙ্গে মানানসই নয় এমন কোনও ঘরোয়া উপাদান ব্যবহার করা ঠিক নয়।

চুলের যত্নে শেষ কথা হলো নিয়মিত পরিচর্যা। দেশভেদে পদ্ধতি আলাদা হলেও লক্ষ্য একটাই, পরিষ্কার ও সুস্থ মাথার ত্বক, আর তার ওপর সুন্দর চুল।

/এমএএল/
সম্পর্কিত
৬৯ বছরেও ডিম্পল কাপাডিয়ার ঝলমলে চুল, রহস্য জানালেন নিজেই
চুলের যত্নে দামি প্রসাধনী নয়, ডায়েটে রাখুন একটি জিনিস
বর্ষায় কি চুল বেশি পড়ে? বিশেষজ্ঞকে প্রশ্ন করলেন সোহা আলী খান
সর্বশেষ খবর
নীল জলরাশি আর সাদা বালুর দেশ মালদ্বীপে ছুটিতে গেলে যা মুগ্ধ করবে
নীল জলরাশি আর সাদা বালুর দেশ মালদ্বীপে ছুটিতে গেলে যা মুগ্ধ করবে
বগুড়ায় ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ডিলারের জেল-জরিমানা
বগুড়ায় ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ডিলারের জেল-জরিমানা
ঘরে ঘরে ডেঙ্গু, হাসপাতালে জায়গা নেই: ময়মনসিংহে উদ্বেগ
ঘরে ঘরে ডেঙ্গু, হাসপাতালে জায়গা নেই: ময়মনসিংহে উদ্বেগ
বিশ্বকাপের বলসহ ৭০% ফুটবল আসে যে শহর থেকে
বিশ্বকাপের বলসহ ৭০% ফুটবল আসে যে শহর থেকে
সর্বাধিক পঠিত
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা