ফল দিয়ে রূপচর্চা!

লাইফস্টাইল ডেস্ক
১৮ এপ্রিল ২০১৬, ১৫:১১আপডেট : ১৮ এপ্রিল ২০১৬, ১৫:১৭
image

ত্বকের যত্নে ফল!

তীব্র গরমে ত্বকে দেখা দেয় বিভিন্ন ধরনের সমস্যা। রোদ ও ধুলাবালির অত্যাচারে বিবর্ণ হয়ে পড়ে ত্বক। এ সময় ত্বকচর্চায় ব্যবহার করতে পারেন রসালো সব ফল। এসব ফল রোদে পোড়া দাগ, বলিরেখা ও মরা চামড়া দূর করে ত্বককে করে উজ্জ্বল। জেনে নিন রূপচর্চায় ফলের ব্যবহার-   

তরমুজ

তরমুজে রয়েছে ভিটামিন-এ ও সি। তৈলাক্ত ত্বকের জন্য তরমুজ খুবই উপকারী। তরমুজের টুকরা ফ্রিজে রেখে ঠাণ্ডা করে ত্বকে ঘষুন। উজ্জ্বল হবে ত্বক।
স্ট্রবেরি

ত্বকের কালচে দাগ দূর করে স্ট্রবেরি। মধু ও দইয়ের সঙ্গে স্ট্রবেরির পেস্ট মেশান। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন। কিছুক্ষণ পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

কলা
ত্বকের বলিরেখা দূর করে কলা। কলা চটকে কয়েক ফোঁটা মধু মেশান। মিশ্রণটি ত্বকে লাগিয়ে  রেখে ধুয়ে ফেলুন। ত্বক হবে উজ্জ্বল।

লেবু
ফেসপ্যাকের সঙ্গে মেশাতে পারেন লেবুর রস। ত্বকের বিভিন্ন সমস্যার সমাধান দেবে এটি।

পেঁপে
পেঁপেতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের মরা চামড়া দূর করে পরিস্কার রাখে ত্বক। পাকা পেঁপে চটকে ত্বকে লাগিয়ে রাখুন। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন।

আম
আমে রয়েছে ভিটামিন-এ ও অ্যান্টিঅক্সিডেন্ট। প্রাকৃতিকভাবে ত্বকে জৌলুস ফিরিয়ে আনতে রূপচর্চায় ব্যবহার করতে পারেন গ্রীষ্মের রসালো এ ফল।

/এনএ/

সম্পর্কিত
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম