মুচমুচে জালিতে মজাদার ডিমের কবিরাজি রেসিপি

জীবনযাপন ডেস্ক
০৫ অক্টোবর ২০২৬, ০৮:১৫ আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ০৮:২৪

বাঙালির প্রিয় কবিরাজি কাটলেটের স্বাদ এবার ঘরেই তৈরি করুন ডিম দিয়ে। এটি বিকালের নাশতা কিংবা অতিথি আপ্যায়নের জন্য দারুণ একটি পদ হতে পারে। দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও তেমনই সুস্বাদু। একটু যত্ন নিয়ে জালি তৈরি করলেই রেস্টুরেন্টের মতো মজাদার কবিরাজি তৈরি করা সম্ভব।

উপকরণ
সেদ্ধ ডিম ৪টি, সেদ্ধ আলু ২টি, মিহি কুচানো পেঁয়াজ আধা কাপ, আদা-রসুন বাটা ১ চা চামচ, কাঁচা মরিচ ৩–৪টি, জিরে ও ধনে গুঁড়ো ১ চা চামচ, গরম মশলা ও গোলমরিচ গুঁড়ো আধা চা চামচ করে, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, লবণ ও সামান্য চিনি স্বাদমতো। জালির জন্য লাগবে ২টি কাঁচা ডিম, ৩–৪ টেবিল চামচ কর্নফ্লাওয়ার বা অ্যারারুট, ১ টেবিল চামচ ময়দা, সামান্য লবণ, এক চিমটি গোলমরিচ ও ২ টেবিল চামচ পানি। ভাজার জন্য প্রয়োজনমতো তেল।

প্রণালী
কড়াইতে সামান্য তেল গরম করে পেঁয়াজ, আদা-রসুন বাটা ও কাঁচা মরিচ ভেজে নিন। এরপর চটকে রাখা আলু, সব গুঁড়ো মশলা, লবণ, সামান্য চিনি ও ধনেপাতা দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। মিশ্রণটি ঠান্ডা হলে সেদ্ধ ডিম অর্ধেক করে কেটে আলুর পুর দিয়ে প্রতিটি ডিম ভালোভাবে মুড়ে ওভাল আকৃতি দিন।

এবার কাঁচা ডিম ফেটিয়ে তার সঙ্গে কর্নফ্লাওয়ার বা অ্যারারুট, ময়দা, লবণ, গোলমরিচ ও পানি মিশিয়ে পাতলা মসৃণ ব্যাটার তৈরি করুন। কড়াইতে তেল ভালোভাবে গরম করে ব্যাটারটি হাতের আঙুল দিয়ে তেলের ওপর ছড়িয়ে জালির মতো করে দিন। জালি একটু সেট হলেই মাঝখানে আলু দিয়ে মোড়ানো ডিমটি বসিয়ে জালিটি খুন্তি দিয়ে মুড়িয়ে দিন। মাঝারি আঁচে এপিঠ-ওপিঠ সোনালি ও মুচমুচে হওয়া পর্যন্ত ভেজে তুলে নিন।

গরম গরম ডিমের কবিরাজি কাসুন্দি, পেঁয়াজের রিং ও সালাদের সঙ্গে পরিবেশন করুন।

/এমএএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিমানে খাবারের স্বাদ মাটির তুলনায় আলাদা লাগে কেন?
বিমানে খাবারের স্বাদ মাটির তুলনায় আলাদা লাগে কেন?
‘শিক্ষকেরা স্মৃতির নয়, জীবনের অংশ হয়েছেন’
‘শিক্ষকেরা স্মৃতির নয়, জীবনের অংশ হয়েছেন’
নিজের পছন্দমতো গ্যাজেট বানাতে এআই, কোড উন্মুক্ত করলো মেটা
নিজের পছন্দমতো গ্যাজেট বানাতে এআই, কোড উন্মুক্ত করলো মেটা
সীমান্তের টানে ঘুরে আসুন ফেনীর বিলোনিয়া
সীমান্তের টানে ঘুরে আসুন ফেনীর বিলোনিয়া
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব