চিংড়ি দিয়ে এমন রান্না আগে খেয়েছেন? বানিয়ে ফেলুন কোফতা কারি

জীবনযাপন ডেস্ক
০৬ অক্টোবর ২০২৬, ০৮:১৫ আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ০৮:১৫

চিংড়ির স্বাদে একটু ভিন্নতা আনতে চাইলে তৈরি করতে পারেন মজাদার চিংড়ির কোফতা কারি। চিংড়ির সঙ্গে মশলা মিলিয়ে তৈরি এই কোফতা কারি স্বাদে যেমন অনন্য, তেমনই রান্নাতেও সহজ। ভাতের সঙ্গে দুপুর বা রাতের খাবারে রাখতে পারেন এই সুস্বাদু পদটি।

উপকরণ

চিংড়ি ৩০০ গ্রাম, পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ, কাঁচা মরিচ ও আদা কুচি ১ চা চামচ করে, হলুদ ও মরিচ গুঁড়ো সামান্য, বেসন বা কর্নফ্লাওয়ার ১–২ টেবিল চামচ, লবণ ও সামান্য চিনি। ঝোলের জন্য লাগবে ২টি আলু, ১টি পেঁয়াজ, ১টি টমেটো, আদা ও রসুন বাটা ১ চা চামচ করে, জিরে ও ধনে গুঁড়ো ১ চা চামচ করে, হলুদ ও কাশ্মীরি মরিচ গুঁড়ো ১ চা চামচ করে, গোটা জিরে, তেজপাতা, এলাচ-দারচিনি, গরম মশলা, ধনেপাতা ও সরিষার তেল।

প্রণালী

চিংড়ি, পেঁয়াজ, কাঁচা মরিচ, আদা, লবণ ও সামান্য চিনি একসঙ্গে মিহি করে বেটে নিন। এতে বেসন বা কর্নফ্লাওয়ার, হলুদ ও মরিচ গুঁড়ো মিশিয়ে ছোট ছোট কোফতা তৈরি করুন। গরম তেলে কোফতাগুলো হালকা সোনালি করে ভেজে তুলে রাখুন।

একই তেলে আলুতে লবণ ও হলুদ মাখিয়ে ভেজে নিন। এবার কড়াইয়ে সরিষার তেল গরম করে গোটা জিরে, তেজপাতা ও এলাচ-দারচিনি ফোড়ন দিন। পেঁয়াজ বাটা দিয়ে ভেজে আদা-রসুন বাটা, টমেটো, হলুদ, জিরে, ধনে ও মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিন।

মশলা থেকে তেল ছাড়লে ভাজা আলু দিয়ে কিছুক্ষণ কষিয়ে গরম পানি দিন। আলু সেদ্ধ হয়ে ঝোল ফুটে উঠলে কোফতাগুলো দিয়ে আরও ৩–৪ মিনিট রান্না করুন। বেশি নাড়বেন না, এতে কোফতা ভেঙে যেতে পারে। শেষে গরম মশলা ও ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিন।

গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু চিংড়ির কোফতা কারি।

/এমএএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাবির উপাচার্যকে ৪৫ মিনিট অবরুদ্ধের পর হল প্রাধ্যক্ষকে অব্যাহতি, নেওয়া হলো আরও যেসব সিদ্ধান্ত
রাবির উপাচার্যকে ৪৫ মিনিট অবরুদ্ধের পর হল প্রাধ্যক্ষকে অব্যাহতি, নেওয়া হলো আরও যেসব সিদ্ধান্ত
যুক্তরাজ্যের ঘাঁটি থেকে বোমারু বিমান সরিয়ে নেওয়ার কারণ জানালেন ট্রাম্প
যুক্তরাজ্যের ঘাঁটি থেকে বোমারু বিমান সরিয়ে নেওয়ার কারণ জানালেন ট্রাম্প
ঝাল খাবার খেলেই নাক দিয়ে পানি পড়ে কেন? শরীরে কী ঘটে
ঝাল খাবার খেলেই নাক দিয়ে পানি পড়ে কেন? শরীরে কী ঘটে
বায়ুদূষণে আজ আবার শীর্ষে ঢাকা
বায়ুদূষণে আজ আবার শীর্ষে ঢাকা
সর্বাধিক পঠিত
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ