রহস্যের জগতে কৌতূহলের এক দিন

জীবনযাপন ডেস্ক
০৯ অক্টোবর ২০২৬, ১৩:০০ আপডেট : ০৯ অক্টোবর ২০২৬, ১৩:০০

বিশ্বের সবচেয়ে বড় রহস্য কী? বিড়ালরা সারাদিন আসলে কী করে? ফ্রিজে রাখা খালি দুধের প্যাকেটটিই বা কেন বারবার সেখানে পড়ে থাকে? এমন ছোট-বড় নানা প্রশ্ন থেকেই তৈরি হয় কৌতূহল। নতুন কিছু জানা, প্রশ্ন করা এবং অজানাকে অনুসন্ধানের আগ্রহকে উৎসাহিত করতেই পালিত হয় বিস্ময়কর ঘটনা দিবস।

বিশ্বের নানা রহস্যময় ও অস্বাভাবিক ঘটনা নিয়ে ভাবার সুযোগ করে দেয় এই দিবস। লক নেসের দানব সত্যিই আছে কি না, ক্রপ সার্কেল কীভাবে তৈরি হয় কিংবা বারমুডা ট্রায়াঙ্গেলে আসলে কী ঘটে- এমন নানা রহস্য হতে পারে আলোচনার বিষয়। বড় কোনও রহস্যের পাশাপাশি দৈনন্দিন জীবনের ছোটখাটো অদ্ভুত ঘটনাও এদিনের কৌতূহলের বিষয় হতে পারে।

দিবসটি উপলক্ষে বন্ধু, পরিবার বা সহকর্মীদের সঙ্গে অদ্ভুত ও রহস্যময় ঘটনা নিয়ে আলোচনা করা যায়। চাইলে এমন কিছু স্থান ঘুরেও দেখা যেতে পারে, যেগুলো রহস্য ও বিস্ময়ের জন্য পরিচিত। কানাডার স্পটেড লেক, বলিভিয়ার সালার দে উয়ুনি, পেরুর নাসকা লাইনস কিংবা যুক্তরাষ্ট্রের রোজওয়েল হতে পারে এমন ভ্রমণের আকর্ষণীয় গন্তব্য।

ব্রিটিশ কলাম্বিয়ার স্পটেড লেকে গ্রীষ্ম ও শরৎকালে পানির ওপর খনিজ পদার্থ জমে অসংখ্য গোলাকার দাগ তৈরি হয়। অন্যদিকে বলিভিয়ার সালার দে উয়ুনি বিশ্বের সবচেয়ে বড় লবণ সমতলভূমি। বৃষ্টির পর এর ওপর পাতলা পানির স্তর জমলে বিশাল প্রাকৃতিক আয়নার মতো দেখায়। পেরুর নাসকা লাইনসের বিশাল জ্যামিতিক নকশা ও প্রাণীর অবয়বও দীর্ঘদিন ধরে মানুষের কৌতূহলের বিষয়। আর ১৯৪৭ সালের কথিত ‘রোজওয়েল ঘটনা’র কারণে যুক্তরাষ্ট্রের রোজওয়েল এলিয়েন ও ইউএফও-সংক্রান্ত নানা রহস্যের সঙ্গে জড়িয়ে আছে।

শিশুদের স্বাভাবিক কৌতূহলকেও এদিন উৎসাহিত করা যেতে পারে। তারা পৃথিবী কীভাবে কাজ করে, তা নিয়ে একের পর এক প্রশ্ন করলে বিরক্ত না হয়ে তাদের জানার আগ্রহ বাড়ানো উচিত। শুধু উত্তর দেওয়ার বদলে কীভাবে নিজেরাই তথ্য খুঁজে উত্তর বের করতে হয়, সেটিও শেখানো যেতে পারে।

বিস্ময়কর ঘটনা দিবসে রহস্যময় ও অজানা বিষয় নিয়ে বই পড়া বা ইন্টারনেটে তথ্য অনুসন্ধান করেও সময় কাটানো যায়। অস্বাভাবিক, রহস্যময় কিংবা ব্যাখ্যার অপেক্ষায় থাকা ঘটনাগুলো নিয়ে জানার মাধ্যমে একদিকে যেমন জ্ঞানের পরিধি বাড়ে, অন্যদিকে তেমনই তৈরি হয় নতুন প্রশ্ন। আর সেই প্রশ্নের উত্তর খোঁজার আগ্রহই এই দিবসের মূল আকর্ষণ।

/এমএএল/
সম্পর্কিত
আন্তর্জাতিক অফ-রোড দিবস: দুর্গম পথে রোমাঞ্চের দিন আজ
ক্ষমা করলে মন হালকা হয়, সম্পর্কও ফেরে স্বাভাবিক ছন্দে
‘স্বাস্থ্যবান হলেই অসৌন্দর্য’ ধারণাকে বদলানোর দিন আজ
সর্বশেষ খবর
জামাল ভূঁইয়া বললেন, ‘ওরা অপেশাদার কাজ করেছে’
জামাল ভূঁইয়া বললেন, ‘ওরা অপেশাদার কাজ করেছে’
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ৪ জনের ছাত্রত্ব বাতিল চান তদন্তকারীরা
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ৪ জনের ছাত্রত্ব বাতিল চান তদন্তকারীরা
বাধা দিতেই ছুরিকাঘাত, পুলিশ পরিদর্শকের মোবাইল-টাকা লুট
বাধা দিতেই ছুরিকাঘাত, পুলিশ পরিদর্শকের মোবাইল-টাকা লুট
যুক্তরাষ্ট্রের মানবপাচার প্রতিবেদনে সাত বছর ধরে একই অবস্থানে বাংলাদেশ
যুক্তরাষ্ট্রের মানবপাচার প্রতিবেদনে সাত বছর ধরে একই অবস্থানে বাংলাদেশ
সর্বাধিক পঠিত
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
পূর্ণিমাকে দেওয়া কোন কথা রেখেছিলেন মান্না
পূর্ণিমাকে দেওয়া কোন কথা রেখেছিলেন মান্না