সব্যসাচীর অনুষ্ঠানে ধূসর মেটালিক শাড়িতে নজর কাড়লেন রানি

জীবনযাপন ডেস্ক
২৪ অক্টোবর ২০২৬, ১২:০৪ আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ১২:০৪

সাবেকি সাজ হোক কিংবা আধুনিক ফ্যাশন, নিজের স্টাইল দিয়ে নজর কাড়তে জানেন রানি মুখার্জি। এ বার নিউ ইয়র্কে সব্যসাচী মুখোপাধ্যায়ের দীপাবলির অনুষ্ঠানে ধূসর মেটালিক শাড়িতে ধরা দিলেন অভিনেত্রী। তাঁর সাজে ছিল আভিজাত্য, সঙ্গে আধুনিকতার ছোঁয়া।

নিউ ইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টে আয়োজিত হয়েছিল সব্যসাচীর দীপাবলির সংবর্ধনা অনুষ্ঠান। সেখানে হাজির ছিলেন রানি। অভিনেতা কাল পেন ইনস্টাগ্রামে অনুষ্ঠানের কয়েকটি ছবি ভাগ করে নিয়েছেন। ছবিতে কাল পেন ও সব্যসাচীর সঙ্গে পোজ দিতে দেখা গিয়েছে রানিকে।

এ দিন রানির পরনে ছিল ধূসর রঙের সাটিনের মতো চকচকে শাড়ি। কাপড়ের মসৃণ উজ্জ্বলতা আর সাবলীল কুঁচির বিন্যাসে চেনা ছয় গজের শাড়িতে ধরা পড়েছিল আধুনিকতার ছোঁয়া। শাড়ির সঙ্গে মানানসই হাতকাটা ব্লাউজ বেছে নিয়েছিলেন অভিনেত্রী। ব্লাউজের গভীর ‘ভি’ আকৃতির গলা তাঁর সাজে যোগ করেছিল সাহসী মাত্রা।

শাড়ির আভিজাত্যের সঙ্গে অনুষঙ্গ বাছাইয়েও চমক রেখেছিলেন রানি। চোখে ছিল মোটা ফ্রেমের কালো চৌকো চশমা। সাবেকি শাড়ির সঙ্গে এই ব্যতিক্রমী অনুষঙ্গ তাঁর সাজে এনেছিল অন্য রকমের বৈপরীত্য। হাতে ছিল রুপোর কাজ করা নকশাদার ছোট্ট ব্যাগ, সঙ্গে চেনের স্ট্র্যাপ। ঝোলা কানের দুল, একাধিক ব্রেসলেট আর ধাতব ঘড়িতে সম্পূর্ণ হয়েছিল সাজ।

মেকআপেও ছিল পরিমিতির ছাপ। চোখের সাজ হালকা, গালে মৃদু ব্লাশ আর স্পষ্ট করে আঁকা ভ্রু। তবে গোটা সাজে সবচেয়ে বেশি নজর কেড়েছে টকটকে লাল লিপস্টিক। বাদামি হাইলাইট করা চুল খোলা রেখেছিলেন অভিনেত্রী। এক পাশে সিঁথি কেটে ঘন ঢেউ খেলানো চুলে তাঁর সাজে যোগ হয়েছিল বাড়তি মাত্রা।

রানির এই লুক মনে করিয়ে দিল, উৎসবের সাজে জাঁকজমকই শেষ কথা নয়। চকচকে শাড়ি, মানানসই অনুষঙ্গ আর উজ্জ্বল লিপস্টিকের মতো কয়েকটি বাছাই করা উপকরণেই তৈরি হতে পারে পরিমিত অথচ নজরকাড়া সাজ।

/এমএএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবার বাড়ি থেকে নাস্তা কম দেওয়ায় অন্তঃসত্ত্বাকে মারধর, ৯ দিন পর মৃত্যু
বাবার বাড়ি থেকে নাস্তা কম দেওয়ায় অন্তঃসত্ত্বাকে মারধর, ৯ দিন পর মৃত্যু
গাজীপুরে সুপ্রিম গার্মেন্টসে ভয়াবহ আগুন
গাজীপুরে সুপ্রিম গার্মেন্টসে ভয়াবহ আগুন
আসিফের গাড়িতে গুলি, ফেসবুক পোস্টে কী বললেন স্ত্রী
আসিফের গাড়িতে গুলি, ফেসবুক পোস্টে কী বললেন স্ত্রী
কণ্ঠশিল্পী আসিফের গাড়িতে গুলিবর্ষণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না: জামায়াত 
কণ্ঠশিল্পী আসিফের গাড়িতে গুলিবর্ষণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না: জামায়াত 
সর্বাধিক পঠিত
প্রকৌশল ডিগ্রি ছাড়াই উড়ন্ত গাড়ি বানালেন তরুণ
প্রকৌশল ডিগ্রি ছাড়াই উড়ন্ত গাড়ি বানালেন তরুণ
১১ জেলের কাছ থেকে উদ্ধার ৬০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
১১ জেলের কাছ থেকে উদ্ধার ৬০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
আখ কাটার কাজ চালিয়ে যেতে জরায়ু কেটে ফেলছেন ভারতের নারী শ্রমিকরা
আখ কাটার কাজ চালিয়ে যেতে জরায়ু কেটে ফেলছেন ভারতের নারী শ্রমিকরা
ব্যস্ত ঢাকায় পরিবার নিয়ে ঘোরাঘুরির নতুন ঠিকানা, টিকিট ১০ টাকা
ব্যস্ত ঢাকায় পরিবার নিয়ে ঘোরাঘুরির নতুন ঠিকানা, টিকিট ১০ টাকা
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে এক উপজেলায় মাইকিং
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে এক উপজেলায় মাইকিং