বিশ্ব শিশু দিবস: শিশুদের সঙ্গে দিনটি কাটাবেন যেভাবে

জীবনযাপন ডেস্ক
২০ নভেম্বর ২০২৬, ১২:০৮ আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ১২:০৮

শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। আজকের শিশুরাই একদিন বিজ্ঞানী, চিকিৎসক, শিক্ষক কিংবা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা মানুষ হয়ে উঠবে। মানবসভ্যতার এত দিনের অর্জন, সাফল্য ও ব্যর্থতার উত্তরাধিকারও তাদেরই বহন করতে হবে। তাই ছোটবেলা থেকেই তাদের মধ্যে মানবিকতা, দায়িত্ববোধ ও সহমর্মিতার মতো গুণ গড়ে তোলা জরুরি।

পৃথিবীর দুর্বল ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো থেকে শুরু করে কঠিন পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়াসহ ভবিষ্যতে নানা দায়িত্ব পালন করতে হবে আজকের শিশুদেরই। তাই তাদের শৈশবকে আনন্দময় করে তোলার পাশাপাশি সুন্দর ভবিষ্যতের জন্য প্রস্তুত করাও প্রয়োজন। শিশুদের অধিকার, কল্যাণ ও বিকাশের গুরুত্ব তুলে ধরতেই প্রতি বছর ২০ নভেম্বর পালিত হয় বিশ্ব শিশু দিবস।

বিশ্ব শিশু দিবসের ইতিহাস

১৯৫৪ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ প্রথম বিশ্ব শিশু দিবস পালনের ঘোষণা দেয়। এই দিবসের মূল উদ্দেশ্য ছিল, বিভিন্ন জাতি, ধর্ম ও বর্ণের শিশুরা যেন একসঙ্গে সময় কাটাতে পারে, একে অপরের সংস্কৃতি ও ভিন্নতাকে জানতে এবং সম্মান করতে শেখে। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের সরকারকে শিশুদের কল্যাণ ও অধিকার রক্ষায় আরও সচেতন করে তোলাও ছিল এর অন্যতম লক্ষ্য।

প্রতি বছর ২০ নভেম্বর বিশ্ব শিশু দিবস পালিত হয়। তবে বিভিন্ন দেশে শিশু দিবস উদ্‌যাপনের জন্য আলাদা তারিখ রয়েছে। যেমন, দক্ষিণ সুদানে ২৩ ডিসেম্বর, কিউবায় জুলাই মাসের তৃতীয় রবিবার এবং পোল্যান্ডে ১ জুন শিশু দিবস পালিত হয়।

প্রতিষ্ঠার পর থেকে বিশ্ব শিশু দিবসের সঙ্গে যুক্ত হয়েছে নানা গুরুত্বপূর্ণ উদ্যোগ। শিশুদের মধ্যে এইচআইভি ও এইডস প্রতিরোধ সম্পর্কে সচেতনতা তৈরি, সবার জন্য শিক্ষার সুযোগ নিশ্চিত করা এবং প্রতিটি শিশুর স্কুলে যাওয়ার অধিকার প্রতিষ্ঠার বিষয়গুলোও গুরুত্ব পেয়েছে। পাশাপাশি শিশুদের মধ্যে শান্তি, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং পরিবেশের প্রতি দায়িত্বশীল মনোভাব গড়ে তোলার ওপর জোর দেওয়া হয়।

শিশু দিবস উদ্‌যাপন করবেন যেভাবে

শিশু দিবস মানেই ছোটদের জন্য আনন্দের আয়োজন। এই দিন সন্তানকে সময় দিতে পারেন। এমন কিছু পরিকল্পনা করুন, যা একই সঙ্গে আনন্দদায়ক ও শিক্ষামূলক। পরিবারের সবাই মিলে ঘুরে আসতে পারেন চিড়িয়াখানা থেকে। বন্যপ্রাণীদের কাছ থেকে দেখার সুযোগ শিশুদের কাছে বেশ আকর্ষণীয়। পশুপাখিদের জীবনযাপন দেখতে দেখতে তাদের প্রকৃতি, প্রাণী ও পরিবেশ সম্পর্কে নানা বিষয় শেখানো যায়।

সন্তানের সঙ্গে দেখতে পারেন শিশুদের উপযোগী কোনও সিনেমা। সিনেমা শেষে গল্পের বিভিন্ন ঘটনা নিয়ে তার সঙ্গে আলোচনা করুন। গল্পের নায়ক বা নায়িকা কেন বিশেষ কোনও আচরণ করল, খলনায়কের কাজটি কেন ভুল ছিল কিংবা একই পরিস্থিতিতে পড়লে সে কী করত—এমন প্রশ্ন করতে পারেন। এতে শিশুর চিন্তাশক্তি ও মূল্যবোধ বিকাশে সাহায্য হবে।

অ্যানিমেশন সিনেমাও হতে পারে শিশু দিবসের বিশেষ আকর্ষণ। রঙিন ছবি ও মজার গানের পাশাপাশি এসব সিনেমায় বন্ধুত্ব, বিশ্বস্ততা, সহমর্মিতা, বিবেচনাবোধ ও ভালোবাসার মতো গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়। সিনেমা শেষে সন্তানের সঙ্গে আইসক্রিম খেতে খেতে গল্পের নানা দিক নিয়ে আলোচনা করতে পারেন। এতে আনন্দের পাশাপাশি শেখার সুযোগও তৈরি হবে।

সবচেয়ে বড় কথা, শিশুদের জন্য এই দিনটি শুধু উপহার বা ঘোরাঘুরির মধ্যে সীমাবদ্ধ না রেখে তাদের কথা শোনা, পছন্দকে গুরুত্ব দেওয়া এবং একসঙ্গে আনন্দময় সময় কাটানোর উপলক্ষ করে তুলুন।

/এমএএল/
সম্পর্কিত
মেয়েরাই করবেন প্রেম নিবেদন! আজ ‘মেয়েদের মনের কথা বলার দিন’
শুধু কুকুর-বিড়াল নয়, পোষ্য এবার ইঁদুরও!
প্রেমিক-প্রেমিকা নেই? দুঃখ ভুলে নিজের সঙ্গেই ডেটে যান
সর্বশেষ খবর
‘যাপিত জীবন’ দেখে হাসলেন-কাঁদলেন রুমিন ফারহানা
‘যাপিত জীবন’ দেখে হাসলেন-কাঁদলেন রুমিন ফারহানা
আইসিজের রায় অমান্য করলে প্রশ্নবিদ্ধ হবে আন্তর্জাতিক ব্যবস্থা: খলিলুর রহমান
আইসিজের রায় অমান্য করলে প্রশ্নবিদ্ধ হবে আন্তর্জাতিক ব্যবস্থা: খলিলুর রহমান
শীতের আমেজে মহারাষ্ট্রের পাহাড়-ঝরনার অপূর্ব ঠিকানা মালশেজ ঘাট
শীতের আমেজে মহারাষ্ট্রের পাহাড়-ঝরনার অপূর্ব ঠিকানা মালশেজ ঘাট
তারেক রহমানের রাজনীতির মৌলিক লক্ষ্য ‘সবার আগে বাংলাদেশ’: মাহদী আমিন
তারেক রহমানের রাজনীতির মৌলিক লক্ষ্য ‘সবার আগে বাংলাদেশ’: মাহদী আমিন
সর্বাধিক পঠিত
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভের সময় বিএনপির সঙ্গে দফায় দফায় সংঘর্ষ
থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভের সময় বিএনপির সঙ্গে দফায় দফায় সংঘর্ষ
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
পদ্মা সেতু হয়ে ২০ রুটে বাস চলাচল বন্ধ, মালিকরা বলছেন ‘ঝুঁকি নিতে পারবো না’
পদ্মা সেতু হয়ে ২০ রুটে বাস চলাচল বন্ধ, মালিকরা বলছেন ‘ঝুঁকি নিতে পারবো না’
বাজারে আসছে নতুন নকশার টাকার নোট
বাজারে আসছে নতুন নকশার টাকার নোট