প্রেমিক-প্রেমিকা নেই? দুঃখ ভুলে নিজের সঙ্গেই ডেটে যান

জীবনযাপন ডেস্ক
১১ নভেম্বর ২০২৬, ০৯:০০ আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ০৯:০০

ভ্যালেন্টাইনস ডে-তে চারদিকে প্রেমের ছড়াছড়ি দেখে মন খারাপ হয়? সমাজমাধ্যমে যুগলদের ছবি দেখে দীর্ঘশ্বাস ফেলেন? তা হলে আপনার জন্যই রয়েছে একটা বিশেষ দিন! প্রেমিক বা প্রেমিকা নেই বলে মন খারাপ করার কিছু নেই। বরং নিজেকে নিয়ে একটু মাতামাতি, পছন্দের খাবার খাওয়া, জমিয়ে কেনাকাটা কিংবা একা একা সিনেমা দেখতে যাওয়ার সুযোগ রয়েছে। কারণ, ১১ নভেম্বর পালিত হয় ‘সিঙ্গলস ডে’। অর্থাৎ, যারা সিঙ্গল, তাদের জন্যই এই দিন। তবে শুধু অবিবাহিতদের নয়, নিজের স্বাধীনতা ও আত্মপ্রেম উদ্‌যাপন করতে চান, এমন সবার জন্যই দিনটি বিশেষ।

চারটি এক, আর সেখান থেকেই সিঙ্গলস ডে!

দিনটির শুরু চীনের নানজিং বিশ্ববিদ্যালয়ে, ১৯৯০-এর দশকে। কথিত আছে, বিশ্ববিদ্যালয়ের চার অবিবাহিত ছাত্র নিজেদের সিঙ্গল জীবন উদ্‌যাপন করতে ১১ নভেম্বর দিনটিকে বেছে নেন। কারণ, তারিখটি ১১/১১—অর্থাৎ পরপর চারটি ‘১’। একা থাকার প্রতীক হিসেবেই এই সংখ্যাগুলিকে দেখা হয়। প্রথমে নাম ছিল ‘ব্যাচেলর্স ডে’। পরে বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে চীনের জনপ্রিয় সংস্কৃতির অংশ হয়ে ওঠে এই উদ্‌যাপন। নারী-পুরুষ নির্বিশেষে সবাই দিনটি পালন করতে শুরু করেন।

তবে দিনটির জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে প্রেমের বদলে কেনাকাটার দিকেই বেশি ঝুঁকে পড়ে উদ্‌যাপন! ২০০৯ সালে চিনের ই-কমার্স সংস্থা আলিবাবা এই দিনকে কেন্দ্র করে বিশেষ ছাড়ে কেনাকাটার আয়োজন করে। ব্যস, তার পর থেকেই সিঙ্গলস ডে হয়ে ওঠে বিশ্বের অন্যতম বড় অনলাইন শপিং উৎসব। ২০১৭ সালে মাত্র ২৪ ঘণ্টায় আলিবাবার বিক্রির পরিমাণ পৌঁছেছিল প্রায় ২৫.৩ বিলিয়ন ডলারে! অর্থাৎ, সিঙ্গলরা শুধু নিজের মনই ভালো রাখেন না, বাজারের অর্থনীতিও চাঙ্গা করতে পারেন!

সিঙ্গলস ডে-তে কী করবেন?

প্রথমেই ঠিক করুন, নিজের জন্য কী করতে ইচ্ছা করছে। অনেক দিন ধরে পছন্দের কোনও পোশাক বা দামি সানগ্লাস কেনার কথা ভাবছেন? এই দিনটি হতে পারে সেই কেনাকাটার অজুহাত। তবে পকেটের কথা মাথায় রেখে খরচ করবেন, সেটাও জরুরি!

কিংবা নিজেকেই নিয়ে চলে যান ডেটে। পছন্দের রেস্তরাঁয় খাওয়াদাওয়া, সিনেমা দেখা, এক কাপ কফি নিয়ে নিরিবিলিতে বসে থাকা সবই করতে পারেন। মনে রাখবেন, রেস্তরাঁয় দু'জনের টেবিল বুক করতেই হবে, এমন কোনও নিয়ম নেই!

বন্ধুদের মধ্যে যাঁরা সিঙ্গল, তাঁদের নিয়েও আয়োজন করতে পারেন জমজমাট পার্টি। একসঙ্গে আড্ডা, খাওয়াদাওয়া কিংবা ছোট্ট কোনও ভ্রমণের পরিকল্পনা করা যায়। চাইলে নিজের ভালো লাগা ও গুণগুলোর তালিকা তৈরি করে সমাজমাধ্যমে ভাগ করে নিতে পারেন। নিজের প্রশংসা নিজেই করলে ক্ষতি কী!

সব মিলিয়ে, সিঙ্গলস ডে-র বার্তা একেবারেই সহজ- জীবনে প্রেমিক বা প্রেমিকা থাকতেই হবে, এমন কোনও কথা নেই। নিজের সঙ্গেও দিব্যি ভালো থাকা যায়। তাই ১১ নভেম্বর মন খারাপ নয়, বরং নিজের পছন্দের খাবার, কেনাকাটা আর আনন্দে কাটুক দিনটি। কারণ, নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটি কিন্তু আপনি নিজেই!

/এমএএল/
সম্পর্কিত
দূর দেশে থেকেও পরিবারের ভরসা, প্রবাসীদের দায়িত্ববোধের উদ্‌যাপন আজ
কটূক্তি নয়, প্রশংসায় ভরুক সোশ্যাল মিডিয়া!
জিভের খেলায় মেতে ওঠার দিন
সর্বশেষ খবর
চাপ ছাড়াই নলকূপে উঠছে পানি, জ্বলছে আগুন
চাপ ছাড়াই নলকূপে উঠছে পানি, জ্বলছে আগুন
গ্রুপ সেরা হওয়ার লক্ষ্য নিয়ে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ
সাফ চ্যাম্পিয়নশিপ গ্রুপ সেরা হওয়ার লক্ষ্য নিয়ে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ
বৈরুতের ফ্ল্যাটে সাবেক ইরাকি এমপির মরদেহ উদ্ধার
বৈরুতের ফ্ল্যাটে সাবেক ইরাকি এমপির মরদেহ উদ্ধার
শাহজালালের থার্ড টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের শর্ত অনুমোদন
শাহজালালের থার্ড টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের শর্ত অনুমোদন
সর্বাধিক পঠিত
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’
শাহজালালে থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: জাপানি কনসোর্টিয়ামের শর্ত নিয়ে সিদ্ধান্ত আজ
শাহজালালে থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: জাপানি কনসোর্টিয়ামের শর্ত নিয়ে সিদ্ধান্ত আজ
চার সচিবের রদবদল, পদোন্নতি পেলেন একজন
চার সচিবের রদবদল, পদোন্নতি পেলেন একজন