সংসারের অদৃশ্য চাপ বেশি সামলান নারীরাই, কীভাবে ভাগ করে নেবেন দম্পতিরা?

জীবনযাপন ডেস্ক
২৮ নভেম্বর ২০২৬, ১৯:১০ আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ১৯:১০

সংসারের কাজ মানেই কি রান্না, ঘর পরিষ্কার কিংবা সন্তানদের দেখাশোনা? এর বাইরেও রয়েছে এক ধরনের অদৃশ্য দায়িত্ব, যার চাপ অনেক সময় নারীদেরই বেশি সামলাতে হয়। পরিবারের প্রয়োজনীয় জিনিসের কথা মনে রাখা, সন্তানের স্কুলের খবরাখবর রাখা, চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া, বাজারের পরিকল্পনা করা কিংবা ঘরের কোন কাজটি বাকি রয়েছে, তা খেয়াল রাখা সবই এই দায়িত্বের অংশ। মনোবিজ্ঞানের ভাষায় একে বলা হয় ‘মেন্টাল লোড’।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের তিন হাজার অভিভাবকের ওপর করা একটি সমীক্ষায় দেখা গিয়েছে, সংসারের যেসব কাজে পরিকল্পনা, মনে রাখা ও সিদ্ধান্ত নেওয়ার মতো মানসিক পরিশ্রম প্রয়োজন, তার ৭১ শতাংশই সামলান মায়েরা। অন্যদিকে, বাবারা তুলনামূলকভাবে গাড়ির সার্ভিসিংয়ের মতো অনিয়মিত কিছু দায়িত্ব বেশি পালন করেন।

কেন নারীদের ওপর চাপ বেশি?

বিশেষজ্ঞদের মতে, সন্তান জন্মের পর মায়েরা সাধারণত দীর্ঘ সময় মাতৃত্বকালীন ছুটিতে থাকেন। ফলে সন্তানের স্কুল, চিকিৎসা, দৈনন্দিন প্রয়োজন সবকিছু সম্পর্কে তারাই বেশি জানেন। ধীরে ধীরে পরিবারের সবাই তাদের ওপর নির্ভরশীল হয়ে পড়েন। কর্মক্ষেত্রে ফিরে যাওয়ার পরও সেই দায়িত্বের বড় অংশ তাদেরই সামলাতে হয়।

এই মানসিক চাপ একসময় ঘুমের সমস্যা, বিরক্তি, সিদ্ধান্ত নেওয়ার ক্লান্তি এবং অতিরিক্ত মানসিক অবসাদ তৈরি করতে পারে। সংসারের কাজের পাশাপাশি কর্মক্ষেত্রের দায়িত্বও সামলাতে গিয়ে অনেক নারী ক্লান্ত হয়ে পড়েন।

কীভাবে ভাগ করে নেবেন দায়িত্ব?

বিশেষজ্ঞদের পরামর্শ, প্রথমেই সঙ্গীর সঙ্গে খোলাখুলি আলোচনা করা জরুরি। কোন কোন বিষয় নিয়ে সারাক্ষণ ভাবতে হচ্ছে, তা তাকে বুঝিয়ে বলতে হবে। তবে অভিযোগের সুরে নয়, শান্তভাবে নিজের অভিজ্ঞতা তুলে ধরাই ভালো।

সংসারের দায়িত্ব ভাগ করার সময় কোনও কাজের শুরু থেকে শেষ পর্যন্ত দায়িত্ব নেওয়া প্রয়োজন। যেমন, সন্তানের স্কুলের সব খবর রাখা, প্রয়োজনীয় ফর্ম জমা দেওয়া এবং স্কুলের অনুষ্ঠানের দিনক্ষণ মনে রাখার দায়িত্ব একজন নিতে পারেন। অন্যজন সামলাতে পারেন বাজার বা খাবারের পরিকল্পনা।

পরিবারের সবার সুবিধার জন্য একটি যৌথ ক্যালেন্ডারও তৈরি করা যেতে পারে। সেখানে জন্মদিন, স্কুলের অনুষ্ঠান, চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্টসহ প্রয়োজনীয় দিনক্ষণ লিখে রাখলে একজনের ওপর সব মনে রাখার চাপ কমবে। পাশাপাশি নিয়মিত আলোচনা করে দায়িত্বের ভারসাম্য ঠিক করা দরকার।

বিশেষজ্ঞদের মতে, সংসারের সব কাজ সমানভাবে ভাগ করতেই হবে, এমন কোনও নিয়ম নেই। বরং দু’জনের সময়, সামর্থ্য ও পছন্দ অনুযায়ী দায়িত্ব ভাগ করে নেওয়াই গুরুত্বপূর্ণ। মনে রাখতে হবে, সঙ্গীকে সাহায্য করা আর সংসারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়া এক বিষয় নয়। পরিবার দু’জনের হলে তার পরিকল্পনা ও মানসিক দায়িত্বও দু’জনেরই হওয়া উচিত।

/এমএএল/
সম্পর্কিত
সরকারি নথিতে আফগান নারীদের নাম নিষিদ্ধ, ডাকতে হবে ‘বিবি’ বলে
জার্মানিতে মাঠে বেঞ্চে একা বসে কাঁদায় নারীকে জরিমানা
ফিরে আসেন নারী কর্মী, দেশে এসে আরেক যুদ্ধ
সর্বশেষ খবর
সরকারি খরচে তৈরি মুক্তিযোদ্ধার বাড়িতে আগুন, আতঙ্কে পরিবার
সরকারি খরচে তৈরি মুক্তিযোদ্ধার বাড়িতে আগুন, আতঙ্কে পরিবার
ধাক্কা খেলো আর্জেন্টিনা, ফকল্যান্ডে চলবে ব্রিটিশ-ইসরায়েলি তেল প্রকল্প
ধাক্কা খেলো আর্জেন্টিনা, ফকল্যান্ডে চলবে ব্রিটিশ-ইসরায়েলি তেল প্রকল্প
গোপালগঞ্জে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার: ৫৫ প্লাটুন বিজিবির সঙ্গে মাঠে ২৩৫০ পুলিশ
গোপালগঞ্জে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার: ৫৫ প্লাটুন বিজিবির সঙ্গে মাঠে ২৩৫০ পুলিশ
ক্ষমতা-কাঠামোর পরিবর্তন ও গণভোটের রায় বাস্তবায়ন চায় জেএসডি
ক্ষমতা-কাঠামোর পরিবর্তন ও গণভোটের রায় বাস্তবায়ন চায় জেএসডি
সর্বাধিক পঠিত
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো
ইউনূস মিঠা খেয়ে দেশকে গভীর সংকটে রেখে গেছেন: শিবির সভাপতি
ইউনূস মিঠা খেয়ে দেশকে গভীর সংকটে রেখে গেছেন: শিবির সভাপতি
লাঠিসোঁটা নিয়ে গ্রামবাসীর বাধা, আওয়ামী লীগ নেতাকে আটক না করেই ফিরে গেলো পুলিশ
লাঠিসোঁটা নিয়ে গ্রামবাসীর বাধা, আওয়ামী লীগ নেতাকে আটক না করেই ফিরে গেলো পুলিশ