অতিরিক্ত ওজন নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন যারা, তাদের জন্য চমৎকার একটি পানীয়ের রেসিপি দিচ্ছে বাংলা ট্রিবিউন। নিয়মিত পানীয়টি পান করার পাশাপাশি এড়িয়ে চলতে হবে জাঙ্ক ফুড ও চর্বিযুক্ত খাবার। প্রতিদিন নিয়মিত কিছুক্ষণ ব্যায়াম করাও জরুরি। প্রতিদিন এ পানীয় পান করলে দুই মাসেই কমতে শুরু করবে বাড়তি মেদ। জেনে নিন কীভাবে তৈরি করবেন টমেটো ও মধুর স্বাস্থ্যকর পানীয়-
২টি পাকা টমেটো চটকে ব্লেন্ডারে দিন। একটি কাঁপে টমেটোর রস সংগ্রহ করুন। কয়েকটি গোলমরিচ গুঁড়া করে দিয়ে দিন গ্লাসে। ২ টেবিল চামচ মধু মেশান টমেটোর রসে। ভালো করে নেড়ে প্রতিদিন সকালে খালি পেতে পান করুন পানীয়টি। প্রতিদিন পান করলে দুই মাসেই কমে যাবে ওজন।
তথ্য: বোল্ডস্কাই
/এনএ/








