ঝটপট অফিস সাজ

লাইফস্টাইল ডেস্ক
২৬ ডিসেম্বর ২০১৫, ১০:৪৫আপডেট : ০২ জানুয়ারি ২০১৬, ১২:৩৭
image

অফিস সাজ

অফিস যাওয়ার আগে কাজকর্ম সব সামলে এক ঘণ্টা আয়নায় সামনে দাঁড়ানোর সময় কোথায়? আবার তাড়াহুড়া করতে গিয়ে দেখা যায় সারাদিন যে সাজে থাকা হবে সেটাই হয়তো হয়ে গেছে বেমানান। জেনে নিন ঝটপট রেডি হওয়ার সহজ কিছু টিপস-

সহজ হেয়ার স্টাইল
সকালে বের হওয়ার আগে চুলের সাজ নিয়ে নিরীক্ষা না করাই ভালো। চুলের মধ্যে আঙুল চালিয়ে একটু কার্ল করে নিন চুলগুলো। তারপর উঁচু করে এলো খোঁপা করে নিন। সব ধরনের পোশাকের সঙ্গেই চমৎকার দেখাবে স্টাইলটি। চাইলে পাঞ্চ দিয়েও আঁটকে নিতে পারেন চুল।

লিপ লাইন করুন

লিপস্টিক ব্যবহার করার আগে লিপ লাইনার দিয়ে লাইন করে নিন ঠোঁট। তারপর পছন্দের রঙের লিপস্টিকে ঠোঁট রাঙান। এখন যেহেতু শীতকাল, গাঢ় রঙের লিপস্টিক ব্যবহার করতে পারনে অনায়াসে।

দ্রুত চোখের সাজ

চোখে কাজল বুলিয়ে নিন। কাজল ব্যবহার করতে না চাইলে আইশ্যাডোর হালকা ও গ্লিটারি কোনও শেড চোখের কোণায় ছুঁয়ে দিন। প্রানবন্ত দেখাবে চোখ। 
ত্বক তৈলাক্ত দেখালে

বাইরে বের হওয়ার আগে ত্বক তেলতেলে দেখালে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে নিন। নিমিষেই দূর হয়ে যাবে ত্বকের তৈলাক্ত ভাব। 

/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান